ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের জানুয়ারিতে যে স্বর্ণ প্রতি ১০ গ্রাম ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপির রেকর্ড ছুঁয়েছিল, সেই মূল্যবান ধাতুটি এখন ভারতে বড় দরপতনের মুখে। লাইভমিন্টের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ লেনদেনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম স্বর্ণ নেমে এসেছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে—যা রেকর্ড দামের চেয়ে প্রায় ৫৯ হাজার রুপি কম। ভরির হিসাবে দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯২ হাজার টাকা।
বিশ্ববাজারেও স্বর্ণ আউন্সপ্রতি ৩ হাজার ৫৩৯ ডলারে নেমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর সুদনীতির আভাস, শক্তিশালী ডলার এবং ডলারের বিপরীতে রুপির মান বেড়ে ৯২ দশমিক ৬৬-তে পৌঁছানোয় ভারতের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এ ছাড়া এআই-সংশ্লিষ্ট শেয়ারবাজারে ধসের পর নগদ টাকা তুলতে অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করছেন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ৩ হাজার ৫০০ ডলার একটি গুরুত্বপূর্ণ সীমা; এর নিচে থাকলে দাম ৩ হাজার ৩০০ ডলারে এবং ভারতে প্রতি ১০ গ্রাম ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নামতে পারে। তবে আরেকদল বিশ্লেষক মনে করছেন, স্বর্ণ এখন অতিরিক্ত বিক্রির পর্যায়ে থাকায় সুদের হারের চাপ কমলে ও মূল্যস্ফীতির তথ্য অনুকূলে এলে বাজার ঘুরে দাঁড়াতে পারে।

-6b02cbcce0335.jpg)