Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

স্বর্ণের দাম ভারতে কমছে। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। ২০২৬ সালের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মাত্র ১০ মাসের ব্যবধানে তা তলানিতে নেমেছে। এতে জানুয়ারিতে সর্বোচ্চ দামে স্বর্ণ ও রুপা কেনা বিনিয়োগকারীদের বিপুল অর্থের লোকসান হয়েছে।

দেশটির ২০ নভেম্বরের বাজারদর অনুযায়ী, জানুয়ারির সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের মূল্য কমেছে ৩১ দশমিক ৫ শতাংশ। আর রুপার দাম কমেছে ৬৪ দশমিক ২ শতাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে সর্বোচ্চ দামে কেউ যদি স্বর্ণে ১০ লাখ রুপি বিনিয়োগ করতেন, তাহলে ২০ নভেম্বর সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত প্রায় ৬ লাখ ৮৫ হাজার রুপি। অর্থাৎ লোকসান হতো ৩ লাখ ১৫ হাজার রুপি।

অন্যদিকে, একই সময়ে রুপায় ১০ লাখ রুপি বিনিয়োগ করলে তার বর্তমান মূল্য দাঁড়াত প্রায় ৩ লাখ ৫৮ হাজার রুপি। অর্থাৎ লোকসানের পরিমাণ ৬ লাখ ৪২ হাজার রুপি।

জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। পরে তা ৪ হাজার ডলারের নিচে নেমে যায়। অন্যদিকে, প্রতি আউন্স রুপার দাম ১০০ ডলার ছাড়ানোর পর বড় ধরনের পতনের মুখে পড়ে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে পরিবর্তিত প্রত্যাশা, উচ্চ মূল্যস্ফীতি, বন্ডের বেশি মুনাফা, শক্তিশালী ডলার এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা বাড়িয়েছে। ভারতের বাজারে আন্তর্জাতিক দামের পাশাপাশি ডলারের বিপরীতে রুপির বিনিময় হারও স্বর্ণ ও রুপার দামকে প্রভাবিত করে।

মতিলাল ওসওয়াল ফাইন্যানশিয়াল সার্ভিসেসের কমোডিটি বিভাগের গবেষণা প্রধান নবনীত দামানি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণ এখনো নিরাপদ বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ। তবে স্বল্পমেয়াদে এর দাম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি, মূল্যস্ফীতি, ডলারের অবস্থান এবং বন্ডের প্রকৃত মুনাফার ওপর নির্ভর করবে।

জুলিয়াস বেয়ারের গবেষণা বিভাগের প্রধান কারস্টেন মেনকে বলেন, বছরের শুরুতে বাজারে যে পরিস্থিতি ছিল, এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের অর্থপ্রবাহ এখন বাজারকে বেশি প্রভাবিত করছে।

তবে স্বর্ণের দাম আরও কমবে, নাকি ঘুরে দাঁড়াবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ইউনিক চেইনস অ্যান্ড জুয়েলসের পরিচালক সাইয়াম মেহরা মনে করেন, বর্তমান দাম ক্রেতাদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। আগামী বছর প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে বলে তার প্রত্যাশা।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান রাজেশ রোকড়ে একবারে সব অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে স্বর্ণ কেনার পরামর্শ দিয়েছেন। তার মতে, বাজারে আরও ৫ থেকে ১০ শতাংশ দরপতন হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

বছরের সর্বনিম্ন দামে মিলছে স্বর্ণ

বছরের সর্বনিম্ন দামে মিলছে স্বর্ণ

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

আরও পড়ুন

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম