Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল ঘুরে দেখার অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল ঘুরে দেখার অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের জন্য তার করা আবেদন নাকচ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুসাদ্দিক মালিকের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধিদল দিল্লির আরও কয়েকটি স্থান পরিদর্শন করবে। এর মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধিসৌধ ও দিল্লি হাট। তবে নিরাপত্তা সংস্থাগুলোর ছাড়পত্র না পাওয়ায় নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে ভারতে রয়েছেন মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এই আয়োজন। তিন বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।

শুক্রবার সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মালিক। এ সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের উদ্যোগে পাকিস্তান পূর্ণ সমর্থন দেবে বলে জানান তিনি।

ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে যাতায়াত অব্যাহত থাকবে বলে আশা করেন। এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে আর অভিযোগ করতে হবে না এবং আমাদের আসা-যাওয়া অব্যাহত থাকবে।’

এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়েও আশাবাদী মালিক। তার মতে, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সম্মেলন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

নিজের এই সফরকে বহুপক্ষীয় যোগাযোগের জন্য ‘বড় সুযোগ’ হিসেবে বর্ণনা করেন তিনি। মালিক বলেন, সংস্কৃতি ও সভ্যতা কোনো সীমান্ত মানে না। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনার জন্য এ ধরনের ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভারতের ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

আরও পড়ুন

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম