Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি

Advertisement

ভারতে স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিজে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মে মাসে এক বছর প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানিয়েছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এতে তাদের অর্থ সাশ্রয় হয়েছে বলে দাবি করেছেন মোদি।

শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের গোমতীনগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী জানান, গত মে মাসে দেশবাসীর প্রতি এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। একান্ত প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার অনুরোধ করেছিলেন।

নিজের এই আহ্বানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগের তুলনাও করেন মোদি। ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রী দেশবাসীকে একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। 

মোদি বলেন, তখন যেমন মানুষ শাস্ত্রীর ডাকে সাড়া দিয়েছিলেন, এখনো ভারতীয়দের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল। দেশবাসী সেই আহ্বানে সাড়া দিয়ে স্বর্ণ কেনা কমিয়েছেন। এখন মানুষ আমাকে বলছেন, মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার কথা শুনেছি, এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মে দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে। গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, কয়েক মাসে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হলে মে মাসে স্বর্ণ না কেনার আহ্বান জানান মোদি। তার সাত দফা পরামর্শের মধ্যে জ্বালানি সাশ্রয়, বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু এবং বিদেশ ভ্রমণ কমানোর বিষয়ও ছিল। সেপ্টেম্বরে আবারও প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানান। সেটিরই কৃতিত্ব নিলেন মোদি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বছরের সর্বনিম্ন দামে মিলছে স্বর্ণ

বছরের সর্বনিম্ন দামে মিলছে স্বর্ণ

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম