Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয় এবং সমন্বিত সেই দামে আজও স্বর্ণ বিক্রি হবে। 

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা ৭ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।

বাজুস জানিয়েছে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমল ৬৭ হাজার রুপি

যে কারণে স্বর্ণের বাজারে বড় পতন

যে কারণে স্বর্ণের বাজারে বড় পতন

১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

আরও পড়ুন

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম