Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চললেও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত। কারণ, পররাষ্ট্রনীতি নির্ধারণে অন্য দেশের স্বার্থ নয়, বরং ভারতের নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন তিনি।

আলোচনায় রাহুল গান্ধী বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। আমি ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে পুরোপুরি সমর্থন করি।’

ভারতের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র কোথা থেকে কেনা হবে, সেটি নির্ধারণের স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার যুক্তি, অন্য কোনো দেশের রাজনৈতিক অগ্রাধিকার কিংবা পররাষ্ট্রনীতির চাপে পড়ে ভারতের অস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

তবে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়টি টেনে আনেন রাহুল। তিনি বলেন, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে; অন্যদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে নয়।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই আলোচনার ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

একই দিনে ইসরাইলের সঙ্গে চুক্তি

রাহুল গান্ধীর বক্তব্যের দিনই ইসরাইলের সঙ্গে নতুন সামরিক চুক্তির ঘোষণা দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি করেছে নয়াদিল্লি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৮০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

গত ১৮ নভেম্বর চুক্তিটি সই হয়। এর আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদের পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

রাহুল গান্ধীর বক্তব্য এবং একই সময়ে ইসরাইলের সঙ্গে ভারতের নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি আবারও সামনে এনেছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরাইলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসশাসিত সরকারগুলোর বিরুদ্ধেও ইসরাইলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছেন অধিকারকর্মীরা।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছেন ভারতের একাধিক অধিকারকর্মী ও শিক্ষাবিদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা তৈরি করেছেন।

তার ভাষ্য, একদিকে রাহুল বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। অন্যদিকে তিনি ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন। অথচ গত তিন বছরে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের চিত্র আন্তর্জাতিকভাবে স্পষ্ট হয়েছে।

ওই অধিকারকর্মীর মতে, ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ইসরাইলের প্রয়োজন, ভারতের নয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে নয়াদিল্লি। সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিস্তৃত হয়েছে।

২০২৬ সালের শুরুর দিকে ইসরাইল সফর করেন নরেন্দ্র মোদি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে তার এই সফর অনুষ্ঠিত হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময় ভারতের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে পড়লেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আন্তর্জাতিকভাবে ইসরাইলকে বৈধতা দেওয়ার বিষয়ে বিরোধিতা বাড়লেও ভারতে দেশটির প্রতি সমর্থন অত্যন্ত বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে ভারতের সঙ্গে ইসরাইলের অস্ত্র বাণিজ্যের বিস্তারিত তথ্য উঠে আসে। সংস্থাটির অনুসন্ধান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরাইলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন যন্ত্রাংশ পাঠানো হয়েছে।

এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির বিভিন্ন উপকরণ।

প্রতিবেদনে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সামনে আসার পরও ইসরাইলকে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে এসব সরঞ্জাম যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহৃত হলে তা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও দলটি এখন পর্যন্ত ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায়নি। এমনকি দক্ষিণ আফ্রিকার করা ইসরাইলবিরোধী গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ভারতের যুক্ত হওয়ার দাবিও তোলেনি দলটি।

কংগ্রেস আমলেই শুরু ইসরাইলের সঙ্গে সম্পর্ক

ভারত ও ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের জানুয়ারিতে। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

তবে এর ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হয়।

১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন রাজীব গান্ধী। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভারতের ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

ভারতের মণিপুর ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

আরও পড়ুন

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম