ভারতের মণিপুর
ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল ও বিষাক্ত মদ পানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৮০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে রাজ্যের দুটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে সুগনু শহর থেকে গত এক সপ্তাহে যারা মদ পান করেছেন, তাদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপরিচিত উৎসের মদ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
ভারতে দরিদ্র মানুষের কাছে সস্তা ও অবৈধ মদের ব্যাপক চাহিদা থাকায় অসাধু বিক্রেতারা এর তীব্রতা বাড়াতে মিথানল বা ব্যাটারির অ্যাসিডের মতো প্রাণঘাতী রাসায়নিক মেশায়। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদ পানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।

