Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

Advertisement

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় ভেজাল মদপানের অভিযোগে তিন দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেন চান্দেল জেলা সদর দফতরের সুমিল লাংহু। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার জানা মতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইম্ফলের শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী পরীক্ষা করাতে এসেছেন। এ ছাড়া বাবিনা হাসপাতালেও আরও অনেকে একই ধরনের চিকিৎসা নিচ্ছেন।

লাংহু বলেন, গত দুই থেকে তিন দিনের মধ্যে এ ঘটনা ঘটেছে। তার পাওয়া তথ্য অনুযায়ী, মদপানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মদ কোথা থেকে এসেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

চান্দেল জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তিরা যে মদপান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, চান্দেলে স্থানীয়ভাবে মদ তৈরি বা উৎপাদনের কোনও তথ্য জানা নেই।

বৃহস্পতিবার চান্দেলের জেলা প্রশাসক জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। এতে স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা উৎস সম্পর্কে সন্দেহ রয়েছে এমন কোনও মদ্যপ পানীয় পান করা থেকে বিরত থাকতে বলা হয়। সতর্কবার্তায় আরও বলা হয়, মদপানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

পরিস্থিতি দেখতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আক্রান্ত রোগী ও চিকিৎসা দলের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, সরকার এ ঘটনার তদন্ত করবে এবং দায়ীদের শাস্তি দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার

মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

আরও পড়ুন

বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি

বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম