Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের রাজস্থান রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক ফলাফলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—উভয় ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বিরোধী দল কংগ্রেস। শুক্রবার রাত পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, দুই স্তরের স্থানীয় সরকার নির্বাচনেই বিজেপির চেয়ে ভালো অবস্থানে রয়েছে কংগ্রেস। এ ফলাফলকে ঘিরে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজস্থান রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতির মোট ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি আসনে এগিয়ে রয়েছে অথবা জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে কিংবা জয় পেয়েছে ২ হাজারের কিছু বেশি আসনে।

জেলা পরিষদের নির্বাচনেও কংগ্রেসের আধিপত্য দেখা গেছে। রাজ্যের মোট ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৪টিতে এগিয়ে রয়েছে অথবা জয় পেয়েছে দলটি। বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র আটটি জেলা পরিষদে।

রাজস্থানে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রায় তিন বছর ধরে রাজ্য সরকার পরিচালনা করছে দলটি। ২০২৮ সালে রাজ্যটিতে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে স্থানীয় সরকার নির্বাচনে কংগ্রেসের এই অগ্রগতি বিজেপি সরকারের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নির্বাচনের ফলাফল সামনে আসার পর বিজেপি সরকারের সমালোচনা করেছেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। তার অভিযোগ, রাজ্যের মানুষ সরকারের প্রচারনির্ভর রাজনীতিতে বিরক্ত। সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে হিংসা ও অস্থিরতা বাড়ছে।     

আশুতোষ রাঙ্কার দাবি, স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত হিংসার ঘটনা সামনে আসছে। রাজ্যের তরুণ সমাজও ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সাধারণ মানুষের এই অসন্তোষেরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সরকারের উচিত কাজের ধরন পরিবর্তন করা। অন্যথায় আগামী দিনে ভোটের মাধ্যমেই জনগণ এর জবাব দেবেন।

তবে বিজেপি নেতা সায়ন্তন বসু এই ফলাফলকে বড় ধরনের বিপর্যয় হিসেবে মানতে নারাজ। তার বক্তব্য, একে ভরাডুবি বলার সুযোগ নেই। ফলাফল ৪-৩ হয়েছে। পঞ্চায়েত কিংবা পৌরসভা নির্বাচনে কোনো দল পরাজিত হলেও লোকসভা বা বিধানসভা নির্বাচনে সেই দল জয় পেতে পারে। আবার এর বিপরীত ঘটনাও ঘটে। অতীতেও এমন রাজনৈতিক পরিস্থিতি দেখা গেছে বলে দাবি করেন তিনি।

সব মিলিয়ে, রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এই অগ্রগতি বিজেপির জন্য সতর্কবার্তা কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার

মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম