Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

ওই নারীকে মসজিদ প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। সংগৃহীত ছবি

Advertisement

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। তাদের দাবি, সন্ত্রাসবাদে উসকানি দিয়েছেন ওই নারী। 

টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) গ্রেফতার ওই নারীর বয়স ৪৭ বছর। তিনি পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন।

ইসরাইলি পুলিশের দাবি, ওই নারী মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহত হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগও রয়েছে ওই নারীর বিরুদ্ধে। তাকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে শনাক্ত করা হয়েছে।

তবে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সন্ত্রাসবাদে উসকানিমূলক কোনো বক্তব্য বা প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কিনা, পুলিশের বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।

পুলিশ জানায়, তার মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদে উসকানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ডের সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গ্রেফতার ওই নারীকে শুক্রবার আদালতে হাজির করার কথা রয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই নারীর আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে পুলিশ। তবে এ ব্যাপারে এখনও কিছু বলেনি তুরস্ক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন আইজেনকোট?

কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন আইজেনকোট?

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

আরও পড়ুন

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

আল-জাজিরার বিশ্লেষণ পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম