Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই বিভক্তির সুযোগে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চাইছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দখলদার দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বিরোধী জোটের অন্যতম নেতা নাফতালি বেনেটের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক ঘিরেও তৈরি হয়েছে নানা আলোচনা। তবে বেনেট স্পষ্ট করে জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না।

সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিরোধী জোটের ভেতরের মতপার্থক্য দূর করে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা করছেন। এ লক্ষ্যে তিনি নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছেন। 

রোববার (২২ নভেম্বর) থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক বৈঠক শুরুর কথা রয়েছে। আইজেনকোটের দল ইয়াশার জানিয়েছে, সম্ভাব্য সরকার গঠনের সব পথ খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিরোধী জোটের নেতাদের মধ্যে সরকার গঠনের কৌশল নিয়ে মতভেদ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট লিকুদকে নিয়ে আইজেনকোটের নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের পক্ষে। কিন্তু তিনি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি নন।

অন্যদিকে, আভিগদর লিবারম্যান অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষে। তার মতে, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল সরকার দীর্ঘস্থায়ী হবে না। 

তবে ইয়ার গোলান চাইছেন, আরব-সমর্থিত রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করুক আইজেনকোট। লিকুদ ও অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে এই বিকল্প বিবেচনায় আসতে পারে।

এদিকে, নেতানিয়াহুর দল লিকুদ ঐক্য সরকার গঠনের জন্য বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বয়কট বন্ধ করা, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা। এ ছাড়া অতি-রক্ষণশীল ইহুদি শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যোগদানের বিষয়েও ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার দাবি জানিয়েছে দলটি।

গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে বেনেটের দীর্ঘ বৈঠক বিরোধী জোটের ভেতরে সন্দেহ তৈরি করেছিল। যদিও বেনেট পরে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকার গঠনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, বিরোধী জোটের এই মতপার্থক্য কাজে লাগিয়ে জোটটিকে দুর্বল করার চেষ্টা করছেন নেতানিয়াহু।

ইসরাইলের ১২০ আসনের নেসেটে গত নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের চারটি প্রধান দলের আসন ৪৮টি। আরব দলগুলোর আসন ১৯টি। ফলে সরকার গঠনে সংখ্যার হিসাবের পাশাপাশি রাজনৈতিক সমঝোতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আইজেনকোটের সরকার গঠনের প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর। প্রয়োজনে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে আরও ১৪ দিন সময় দিতে পারেন। এই সময়ের মধ্যে বিরোধী জোটের মতপার্থক্য কাটিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারলে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন আইজেনকোট?

কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন আইজেনকোট?

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের

বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

জোট সরকার গঠনে মতভেদ, সুযোগ নেবেন নেতানিয়াহু?

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম