Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালনে অসাধারণ দক্ষতার কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্যারোলিনের  বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ার পর তাকে নিয়ে রসিকতাও করেছেন ট্রাম্প। বলেছেন, ক্যারোলিন তাকে যতটা ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন নিজের সন্তানকে।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের ‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে উপস্থাপক কেইলি ম্যাকএনানির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

ক্যারোলিন লেভিটের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্যারোলিন অসাধারণ ছিল। সে একটা সমস্যা, বড় সমস্যা। আমি তাকে কথাটা বলেছিলাম।’

ক্যারোলিনের জায়গায় যোগ্য কাউকে খুঁজে পাওয়া কঠিন হচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সে এতটাই ভালো ছিল। এখন তার জায়গায় কাকে নিয়োগ দেবেন? বলুন তো! তার কথার জাদু ছিল অসাধারণ।’


ফক্স নিউজের সঙ্গে ক্যারোলিনের নতুন সম্পৃক্ততারও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ফক্স নিউজে কাজ করার কারণে খুব শিগগিরই তাকে পর্দায় নিয়মিত দেখা যাবে এবং তিনি জনপ্রিয় তারকা হয়ে উঠবেন।

এ সময় মজা করে ট্রাম্প বলেন, ‘সে আমাকে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে নিজের সন্তানকে। এটা খুবই খারাপ! তবে সে দারুণ করছে। এখন সে ফক্সের সঙ্গে যুক্ত হয়েছে। সে তারকা হয়ে উঠবে।’

গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্যারোলিন লেভিট।  মাতৃত্বের দায়িত্ব ও ব্যস্ত কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

২০২৬ সালের ১ মে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। তার মেয়ের নাম ভিভিয়ানা। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেও পরে দুই ছোট সন্তানের জন্য আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।


লেভিট জানিয়েছিলেন, হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের প্রাপ্য সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। তাই পরিবারকে অগ্রাধিকার দিতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনের সময় সন্তানের জন্ম দেওয়া তার জীবনের ‘সবচেয়ে আনন্দময়, তবে একই সঙ্গে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়’ ছিল।

লেভিটের এই সিদ্ধান্তকে সে সময় সমর্থন জানিয়েছিলেন ট্রাম্পও। পরিবারের প্রতি দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি সম্মান করেন বলে জানিয়েছিলেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

তিন নেতার বৈঠক শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

আরও পড়ুন

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন আইজেনকোট?

কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন আইজেনকোট?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম