Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

সংগৃহীত

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত আছে। ফলে ২১ নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ীই স্বর্ণ বিক্রি হবে আজ। 

আজ ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সারা দেশের জুয়েলারি দোকানে এই দর অনুসরণ করা হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে ১৬ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, প্রতি গ্রাম ১৫ হাজার ৯৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা, প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা, প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকা।

এর আগে গত শনিবার ২১ নভেম্বর স্বর্ণের দাম প্রতি ভরিতে কমে ৬ হাজার ১৮২ টাকা। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল। 

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। তবে চলতি নভেম্বর থেকে টানা কমছে দাম। সে ধারায় গত শনিবার তা ২ লাখ টাকার নিচে নেমে আসে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

যে ৭ দেশে স্বর্ণের দাম সবচেয়ে সস্তা

যে ৭ দেশে স্বর্ণের দাম সবচেয়ে সস্তা

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম