Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। ফাইল ছবি

Advertisement

বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। চলতি বছরের জানুয়ারিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর গত ১০ মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে এক-তৃতীয়াংশের বেশি। দেশের বাজারেও একই সময়ে ভরিতে স্বর্ণের দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ। এতে বছরের শুরুতে চড়া দামে স্বর্ণ কেনা ক্রেতারা এখন বিক্রি করতে গেলে বড় অঙ্কের লোকসানে পড়ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই স্বর্ণের জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে। গত ২০ নভেম্বর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৯ ডলারে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। সেই হিসাবে মাত্র ১০ মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে এক-তৃতীয়াংশের বেশি।

দেশের বাজারেও স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে গত ২০ নভেম্বর এক দিনেই দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

চলতি বছরের জানুয়ারিতে এক ভরি স্বর্ণ কিনতে খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা (ভ্যাট সহ)। সে হিসাবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।  

দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল গত ২৯ জানুয়ারি। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। গত ২১ নভেম্বর সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। দুই দামের ব্যবধান ৯১ হাজার ৩৭ টাকা। অর্থাৎ ঘোষিত দরের হিসাবে দাম কমেছে প্রায় ৩২ শতাংশ। 

তবে এই দুই দরের মধ্যে ভ্যাটের হিসাবের পার্থক্য রয়েছে। জানুয়ারিতে বাজুস ঘোষিত দামের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। গত জুনে সংসদে পাশ হওয়া অর্থ বিলে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়। ১৮ জুন থেকে বাজুস ভ্যাটসহ স্বর্ণের দাম ঘোষণা করছে। ফলে ক্রেতার প্রকৃত ব্যয়ের হিসাবে জানুয়ারিতে এক ভরি স্বর্ণ কিনতে খরচ হয়েছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। বর্তমানে সেই খরচ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ হিসাবে ভ্যাটসহ স্বর্ণের দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ। এর বাইরে অলংকার তৈরির মজুরি দিতে হয় ক্রেতাকে। 

এদিকে পুরোনো স্বর্ণ বিক্রির নিয়মেও পরিবর্তন এনেছে বাজুস। সংগঠনটি জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) থেকে পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। আর পুরোনো স্বর্ণ দিয়ে নতুন অলংকার কিনলে ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ বাদ যাবে। 

এই হিসাবে বর্তমান বাজারদরে ২২ ক্যারেটের এক ভরি পুরোনো স্বর্ণ বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকায় এক ভরি স্বর্ণ কেনা ব্যক্তি এখন তা বিক্রি করলে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা লোকসানে পড়বেন। লোকসানের পরিমাণ প্রায় ৪৫ শতাংশ। এর সঙ্গে অলংকার তৈরির মজুরি যুক্ত করলে লোকসানের পরিমাণ আরও বাড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক

স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

যে ৭ দেশে স্বর্ণের দাম সবচেয়ে সস্তা

যে ৭ দেশে স্বর্ণের দাম সবচেয়ে সস্তা

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

আরও পড়ুন

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

বিজিএমইএ’র জরিপ শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম