Logo
Logo
×

Advertisement

অন্যান্য

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের বাজারে হঠাৎ করেই স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। নামতে নামতে দেশে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের স্বর্ণের দামের পার্থক্য কেমন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

পাকিস্তানে স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় বেশ কম। দেশটিতে ১৮, ২১ ও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের  দাম বাংলাদেশের চেয়ে ৩৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা পর্যন্ত কম।

পাকিস্তানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৪ হাজার ১০৪ টাকা। অন্যদিকে বাংলাদেশে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই দেশের দামের ব্যবধান প্রায় ৪৪ হাজার টাকা।

বাংলাদেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। পাকিস্তানে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৭ হাজার ১০২ টাকা। ফলে এ ক্ষেত্রে দামের ব্যবধান প্রায় ৪২ হাজার টাকা।


অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। একই ক্যারেটের পাকিস্তানের স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৬ হাজার ২০৭ টাকা, যা বাংলাদেশের বাজারদরের তুলনায় প্রায় ৩৬ হাজার টাকা কম।

তবে বাংলাদেশের উল্লিখিত দাম ভ্যাটসহ স্বর্ণালংকারের বিক্রয়মূল্য, আর পাকিস্তানের দাম সাধারণ বাজারদর। দেশটিতে গহনা কিনতে ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হলে প্রকৃত দামের ব্যবধান পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

টানা ৯ দফা কমানোর পর সোমবার (২৩ নভেম্বর) স্বর্ণের গহনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

স্বর্ণের দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা: বাজুস

স্বর্ণের দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা: বাজুস

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম