Logo
Logo
×

Advertisement

এশিয়া

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও পাকিস্তান। এ লক্ষ্যে তুরস্ককে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখছে দেশ দুটি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের উদ্যোগ এবং বিশ্বব্যাপী সামুদ্রিক নিরাপত্তা সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।


তিনি বলেন, সীমান্তে উত্তেজনা মোকাবিলায় জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা বজায় রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ও পাকিস্তান প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। তুরস্ককে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে যৌথ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও দুই দেশ কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বিশেষ করে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর স্টাফ কলেজের (এমটিএটি) হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

আরও পড়ুন

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

যেসব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চান কিম জং উন

যেসব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চান কিম জং উন

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম