Logo
Logo
×

Advertisement

জাতীয়

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

Icon

আহমাদুল কবির (মালয়েশিয়া)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

Advertisement

মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে অংশ নিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) দেশটির কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির আচার্য হিসেবে ২০২৬ সালের স্নাতকদের হাতে ডিগ্রি তুলে দেন তিনি।

সমাবর্তনে যোগ দিতে সোমবার ঢাকা থেকে বিশেষভাবে ভাড়া করা উড়োজাহাজে মালয়েশিয়ায় পৌঁছান অধ্যাপক ইউনূস। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার উদ্যোগে তার এ বিশেষ যাত্রার ব্যবস্থা করা হয়। ২০২০ সাল থেকে তিনি আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করছেন।

সমাবর্তনে প্রধান বক্তব্যে অধ্যাপক ইউনূস ক্রমবর্ধমান আর্থসামাজিক সংকট মোকাবিলা এবং সমাজে বৈষম্য কমাতে সামাজিক ব্যবসার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ব্যবসা বিশ্বকে এগিয়ে যাওয়ার নতুন পথ দেখাতে পারে।

স্নাতকদের উদ্দেশে তিনি সম্পদের কেন্দ্রীভবনমুক্ত সমাজ, বেকারত্বমুক্ত বিশ্ব এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। এসব লক্ষ্য বাস্তবায়নে ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উদ্যোক্তা তৈরিতে সাহসী ও উদ্ভাবনী নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা স্নাতকদের টেকসই পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূসের আচার্যত্বকালে বিশ্ববিদ্যালয়টি তার প্রস্তাবিত ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের বিশ্বের ধারণাকে শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। এ ধারণার মূল লক্ষ্য হলো দারিদ্র্য, বেকারত্ব এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কার্যক্রমেও সামাজিক ব্যবসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়ন ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বে সামাজিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মালয়েশিয়ায় সমাবর্তন অনুষ্ঠান শেষে মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কারাদণ্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কারাদণ্ড

বিদেশি কর্মীর সংখ্যা ১০ শতাংশে নামাতে চায় মালয়েশিয়া

বিদেশি কর্মীর সংখ্যা ১০ শতাংশে নামাতে চায় মালয়েশিয়া

আরও পড়ুন

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূস

আগামী ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম