Logo
Logo
×

Advertisement

খেলা

টস জিতল পাকিস্তান, রেফারি বললেন ‘ভারত জিতেছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

টস জিতল পাকিস্তান, রেফারি বললেন ‘ভারত জিতেছে’

সংগৃহীত

Advertisement

দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে গতকাল রোববার ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ মুখোমুখি হয়েছিল। ম্যাচ মাঠে গড়ানোর আগেই টসের সময় বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ ভুল করে টসের ফল ভারতের পক্ষে ঘোষণা করেন।

ভারতের অধিনায়ক তিলক ভার্মা কয়েন ছুড়েছিলেন। পাকিস্তানের অধিনায়ক আবদুল সামাদ ডাকেন ‘হেড’। কয়েনটি দুই অধিনায়কের মাঝখানে পড়ে। রশিদ এগিয়ে গিয়ে দেখেন। সম্প্রচারের উপস্থাপককে তিনি ‘টেইল’ বলেছেন বলে মনে হয়। কিন্তু সামাদ নিশ্চিত হতে পারেননি। তিনি নিজে কয়েন দেখেন। এরপর বলেন, ‘হেড।’

রশিদ তা মেনে নেন। শেষ পর্যন্ত টস পাকিস্তানের পক্ষেই ঘোষণা করা হয়। সামাদ প্রথমে ব্যাটিং বেছে নেন।

ঘটনাটির ভিডিও এক্সে ছড়িয়ে পড়ে। এক পোস্টে লেখা হয়, রেফারি প্রথমে টসের ফল ভুল ঘোষণা করেন। সামাদ সঙ্গে সঙ্গে ভুলটি ধরিয়ে দেন এবং আবার দেখতে বলেন। সামাদ ঠিক ছিলেন। রেফারি আবার দেখে নিজের সিদ্ধান্ত শুধরে নেন। পোস্টে আরও বলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচে নাটক লেগেই থাকে। এবার টস নাটক ক্যামেরায় ধরা পড়েছে।

এ ঘটনায় পাকিস্তানের কিছু ভক্ত ভারতের প্রতি ‘পক্ষপাতের’ অভিযোগ তুলেছেন। অথচ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

দুই অধিনায়কের কথায় মনে হয়েছে, টসটি গুরুত্বপূর্ণ ছিল। সামাদ বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতে চাই। দল আজ খুব আত্মবিশ্বাসী। পিচ শুকনো দেখাচ্ছে। তাই আমরা ব্যাটিং করতে চেয়েছি। ছেলেরা খুব আত্মবিশ্বাসী। প্রতিটি ব্যাটার, প্রতিটি বোলার ও দলের সবাই আত্মবিশ্বাসী। আজ ভালো ম্যাচ দেখবেন।’

তিলক বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। পিচ একটু শুকনো দেখাচ্ছে। আমাদের কাছে এটা আরেকটা ম্যাচ। কিন্তু দর্শকদের কাছে এটা আকর্ষণীয় ম্যাচ। তারা সব সময় এর অপেক্ষায় থাকে।’

শেষমেশ টস জেতা দলই ম্যাচ জিতেছে। পাকিস্তান ৩১৩ রানের পাহাড় গড়ে ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাঁচ উইকেট দূরে থেমে গেল ভারত, ওয়েলিংটন টেস্ট ড্র

পাঁচ উইকেট দূরে থেমে গেল ভারত, ওয়েলিংটন টেস্ট ড্র

জানুয়ারিতেই কি ভারত সিরিজ? যা বললেন তামিম

জানুয়ারিতেই কি ভারত সিরিজ? যা বললেন তামিম

তারকাখচিত ভারতকে ধসিয়ে সেমিফাইনালের খুব কাছে পাকিস্তান

তারকাখচিত ভারতকে ধসিয়ে সেমিফাইনালের খুব কাছে পাকিস্তান

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

আরও পড়ুন

টস জিতল পাকিস্তান, রেফারি বললেন ‘ভারত জিতেছে’

টস জিতল পাকিস্তান, রেফারি বললেন ‘ভারত জিতেছে’

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

পাঁচ উইকেট দূরে থেমে গেল ভারত, ওয়েলিংটন টেস্ট ড্র

পাঁচ উইকেট দূরে থেমে গেল ভারত, ওয়েলিংটন টেস্ট ড্র

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম