Logo
Logo
×

Advertisement

খেলা

মার্শাল আর্টে ইতিহাস গড়লেন এক মুসলিম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম

মার্শাল আর্টে ইতিহাস গড়লেন এক মুসলিম

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়াবিদ ওমর আলসুওয়াইদি। ছবি: সংগৃহীত

Advertisement

পাঁচ স্বর্ণপদক জিতে ‘জিউ-জিৎসু’ মার্শাল আর্টে ইতিহাস গড়লেন সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়াবিদ ওমর আলসুওয়াইদি। ‘আবুধাবি ওয়ার্ল্ড প্রফেশনাল জিউ-জিৎসু চ্যাম্পিয়ানশিপ’-এর পাঁচটি বেল্ট স্তরেই স্বর্ণপদক জয়ী প্রথম আমিরাতি হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

আল ওয়াহদা জিউ-জিৎসু ক্লাব এবং সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আলসুওয়াইদি চ্যাম্পিয়নশিপের ১৮তম আসরে পুরুষদের প্রফেশনাল ব্ল্যাক বেল্টের ৫৬ কেজি বিভাগে এই শিরোপা জেতেন।

মুবাদালা অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে তিনি ব্রাজিলের জোসুয়ে ব্রাগাকে পরাজিত করেন। এর মাধ্যমে ২০১৬ সালে প্রথম স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে শুরু হওয়া তার এক দীর্ঘ ও গৌরবময় যাত্রার পূর্ণতা পেল। এর আগে তিনি ২০১৬ সালে হোয়াইট বেল্ট, ২০২০ সালে ব্লু বেল্ট, ২০২১ সালে পার্পল বেল্ট এবং ২০২৩ সালে ব্রাউন বেল্ট বিভাগে স্বর্ণপদক জয় করেছিলেন।

এই সর্বশেষ অর্জন প্রসঙ্গে ওমর আলসুওয়াইদি জানান, এটি তার বছরের পর বছর ধরে চলা কঠোর প্রশিক্ষণ, নিষ্ঠা এবং ত্যাগের প্রতিফলন। পাশাপাশি তার এই সাফল্যের যাত্রা তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্শাল আর্টে ইতিহাস গড়লেন এক মুসলিম

মার্শাল আর্টে ইতিহাস গড়লেন এক মুসলিম

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম