Logo
Logo
×

Advertisement

খেলা

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

সংগৃহীত

Advertisement

শেষ কিছু দিন ধরে বৈভব সূর্যবংশী যেন হাওয়ায় ভাসছিলেন। সেই তার ফর্ম নামেনি, আবার কাঙ্ক্ষিত উচ্চতায়ও পৌঁছায়নি। তবে তার দল ভারত এ শ্রীলঙ্কা এ’র কাছে হেরে বিদায় নিয়েছে রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে। এই ম্যাচে রেগে মেগে গিয়েছিলেন বৈভব সহ দলের অনেকেই। এই ভিডিওই এখন ছড়িয়ে গেছে ইন্টারনেটে। 

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমি-ফাইনালে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন ভারত ‘এ’ দলের খেলোয়াড়েরা। শ্রীলঙ্কা নেমেছিল ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে, সে ইনিংসের ২৪তম ওভারে ঘটনাটি ঘটে। 

ওপেনার লাসিথ ক্রসপুল্লের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন শাহবাজ আহমেদ। কিন্তু মাঠের আম্পায়ার আবেদন নাকচ করে দেন। এতে ভারতের খেলোয়াড়েরা স্পষ্টতই হতাশ হন।

বৈভব সূর্যবংশী দ্রুত আম্পায়ারের কাছে যান। ক্রসপুল্লের ব্যাটে বল লেগেছে কি না, তা তিনি জানতে চান। অধিনায়ক তিলক ভার্মাও অসন্তোষ দেখান। এরপর তিনি তরুণ সূর্যবংশীকে আম্পায়ারের কাছ থেকে সরে আসতে বলেন।

সিদ্ধান্ত শুনে শাহবাজ যেন হতভম্ব হয়ে যান। আবেদন নাকচ হওয়ার পর তাকে অবিশ্বাসে মাথায় হাত দিতে দেখা যায়।

কী ঘটেছিল সেই ডেলিভারিতে
শাহবাজ গুড লেংথে একটি স্কিডি বল করেন। ক্রসপুল্লে লেগ সাইডে ফ্লিক করতে গিয়েছিলেন। বল তার প্যাডে লাগে। বোলার সঙ্গে সঙ্গে আবেদন করেন। তার সঙ্গে আবেদনে যোগ দেন সূর্যবংশী ও তিলক। কিন্তু আম্পায়ার নিজের সিদ্ধান্তে অটল থাকেন। জানা গেছে, তিনি ইঙ্গিত দেন যে বলটি লেগ সাইড দিয়ে যাচ্ছিল।

সামনের দিক থেকে নেওয়া রিপ্লেতে বোঝা কঠিন ছিল, ক্রসপুল্লে বলে ইনসাইড এজ করেছেন কি না। ভারতের খেলোয়াড়েরা মনে করেছিলেন, তাদের এলবিডব্লিউর জোরালো আবেদন ছিল। এই সিদ্ধান্তে ভারতের খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ারের সংক্ষিপ্ত কথা-কাটাকাটি হয়।

ক্রসপুল্লে ও জয়াবর্ধনের সেঞ্চুরিতে ফাইনালে শ্রীলঙ্কা
শেষ পর্যন্ত ভারত ‘এ’কে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’। এতে তারা রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে উঠেছে। ৩১৮ রান তাড়ায় মাত্র ৪১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ক্রসপুল্লে ১০৭ বলে ১১৬ রান করেন। সিনেথ জয়াবর্ধনে ৭০ বলে করেন ১০৫। দুই ওপেনার মিলে ১৭৪ রানের জুটি গড়েন। এতে ম্যাচে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ আসে। এরপর নিশান মাধুষ্কা ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এর আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩১৭ রান তোলে ভারত ‘এ’। অভিষেক শর্মা করেন ৭৮। তিলক ভার্মা ৫৩। শাহবাজ আহমেদ অপরাজিত ৫৪। বৈভব সূর্যবংশীও ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে তার কোনোটিই ভারতকে জেতাতে পারেনি। ফলে সেমিফাইনালে শেষ হয় দলটির এবারের এশিয়া কাপ যাত্রা। শ্রীলঙ্কা চলে গেছে ফাইনালে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছিলেন বোলার, তিনি ভেঙে দিলেন টি-টোয়েন্টির ব্যাটিংয়ের বিশ্বরেকর্ড

ছিলেন বোলার, তিনি ভেঙে দিলেন টি-টোয়েন্টির ব্যাটিংয়ের বিশ্বরেকর্ড

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

সূর্যবংশীর বয়স নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সন্দেহ

সূর্যবংশীর বয়স নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সন্দেহ

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পেলেন কীভাবে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পেলেন কীভাবে?

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

আরও পড়ুন

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

ছিলেন বোলার, তিনি ভেঙে দিলেন টি-টোয়েন্টির ব্যাটিংয়ের বিশ্বরেকর্ড

ছিলেন বোলার, তিনি ভেঙে দিলেন টি-টোয়েন্টির ব্যাটিংয়ের বিশ্বরেকর্ড

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

ইসরাইলিদের বিপক্ষে ম্যাচ, ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির তুর্কিরা, বাগড়া পুলিশের

ইসরাইলিদের বিপক্ষে ম্যাচ, ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির তুর্কিরা, বাগড়া পুলিশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম