Logo
Logo
×

Advertisement

খেলা

রাইজিং স্টার্স এশিয়া কাপ

পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Advertisement

এই না হলে ফাইনাল! দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপার লড়াই যেন দারুণ রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছিল। সেই রোমাঞ্চকর, স্নায়ুক্ষয়ী লড়াই শেষে শেষ হাসিটা শ্রীলঙ্কাই হাসল। পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয় বারের মতো এই টুর্নামেন্ট জিতল শ্রীলঙ্কা এ দল। 

ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। ৫০ ওভারে তারা তোলে ৯ উইকেটে ২১৬ রান। লঙ্কান বোলাররা নিয়মিত উইকেট নিয়ে রান তোলার গতি আটকে রাখেন। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন শাহজাইব খান। তিনি করেন ৬০।

জবাবে শুরুটা ভালো করেছিল শ্রীলঙ্কা। নিশান মাদুশকার এক ইনিংসে ভর করেই মনে হচ্ছিল লঙ্কানরা বুঝি জিতবে হেসেখেলেই। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায় ধস নামলে। চোখের পলকে ১৯৮/৭ থেকে ১৯৮/৯ হয়ে যায় স্কোরকার্ডের চেহারা। সেখান থেকে ম্যাচ যেকোনো দিকেই যেতে পারত। 

শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলান লাহিরু সামারাকুন ও গারুকা সানকেথ। দুজন মিলে শেষ জুটিতে যোগ করেন ২২ রান। ৪১.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর হয় ৯ উইকেটে ২২০। এতে ৫১ বল হাতে রেখে এক উইকেটের জয় নিশ্চিত হয়।

সামারাকুন ২২ বলে অপরাজিত ১৫ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি চার। সানকেথ ৭ বলে অপরাজিত ৪ রান করেন। হাসান নওয়াজের ফুল লেংথের বল সোজা মাঠের দিকে চার মেরে জয় এনে দেন সামারাকুন। এরপর লঙ্কান খেলোয়াড়েরা মাঠে ছুটে এসে দুজনকে জড়িয়ে ধরেন। অন্য প্রান্তে পাকিস্তানি খেলোয়াড়েরা হতাশায় হাঁটু গেড়ে বসে পড়েন।

পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ ৪.৩ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন। মোহাম্মদ ইমরান ৫ ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি।

সেমি-ফাইনালে শ্রীলঙ্কা ভারত ‘এ’কে আট উইকেটে হারিয়েছিল। পাকিস্তান হারিয়েছিল বাংলাদেশ ‘এ’কে পাঁচ উইকেটে। সেই ফাইনালে শেষ হাসি হেসে শিরোপা নিশ্চিত করল লঙ্কানরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাট হাতে ইতিহাস গড়া ইউনিস খানের ৪৯তম জন্মদিন আজ

ব্যাট হাতে ইতিহাস গড়া ইউনিস খানের ৪৯তম জন্মদিন আজ

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা

বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

যা চেয়েছিলেন তা না পেয়ে রেগে আগুন সূর্যবংশী, ভিডিও ভাইরাল

আরও পড়ুন

রাফিনিয়ার হ্যাটট্রিক, ৫ স্টার বার্সা এগিয়ে গেল ৫ পয়েন্টে

রাফিনিয়ার হ্যাটট্রিক, ৫ স্টার বার্সা এগিয়ে গেল ৫ পয়েন্টে

রাইজিং স্টার্স এশিয়া কাপ পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

রিং থেকে অবসরের ইঙ্গিত দিলেন ‘দ্য রক’

রিং থেকে অবসরের ইঙ্গিত দিলেন ‘দ্য রক’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম