৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শারীরিক জটিলতায় ভুগে ৩৮ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। তাঁর প্রকৃত নাম জার্মেইন হ্যালি।
গত শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তবে তাঁর মৃত্যুর পেছনের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবে অনুষ্ঠিত 'ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল' ইভেন্টে অংশ নিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনায় তাঁর পাঁজরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায় এবং কিডনিতেও মারাত্মক আঘাত লাগে। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সৌদি আরবেই অবস্থান করছিলেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে রেসলিং ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শারীরিক জটিলতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

