সিরাপ-এন্টিবায়োটিক নয়, প্রাকৃতিক উপায়েই হবে কাশির উপশম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
তিন সপ্তাহের কম সময় ধরে চলা কাশিকে তীব্র কাশি বলা হয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্থায়িত্বের ওপর ভিত্তি করে কাশিকে তীব্র, মাঝারি ও দীর্ঘস্থায়ী (ক্রনিক) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট 'হেলথলাইন'-এর তথ্যমতে, তিন সপ্তাহের
কম সময় ধরে চলা কাশিকে তীব্র কাশি বলা হয়।
যদি এটি তিন থেকে আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় এবং এই সময়ের শেষের দিকে উন্নতির দিকে যায়, তবে
তাকে মাঝারি কাশি হিসেবে চিহ্নিত করা হয়।
আর আট সপ্তাহের বেশি সময় ধরে চলা কাশিকে দীর্ঘস্থায়ী কাশি বলা হয়।
কাশির সবচেয়ে
সাধারণ কারণ হলো শ্বাসনালীর সংক্রমণ, যেমন সাধারণ
সর্দি বা ফ্লু।
ভাইরাসজনিত সংক্রমণের কারণে হওয়া কাশি অ্যান্টিবায়োটিক দিয়ে নিরাময় করা সম্ভব নয়।
ধূমপানজনিত কাশি প্রায় সবসময়ই দীর্ঘস্থায়ী হয় এবং এর একটি বিশেষ ধরনের শব্দ থাকে।
হাঁপানি বা অ্যাজমার সঙ্গে সম্পর্কিত কাশির ক্ষেত্রে প্রায়ই শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ শোনা যায়।
এছাড়া উচ্চ রক্তচাপের ওষুধ 'অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং
এনজাইম (এসিই)
ইনহিবিটরস'-এর পার্শ্বপ্রতিক্রিয়া
হিসেবেও কাশি হতে পারে।
কাশির সঙ্গে রক্ত এলে বা শ্বাসকষ্ট হলে জরুরিভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
প্রাকৃতিক উপায়ে
উপশম
কাশি প্রশমনের
জন্য বেশ কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়
অবলম্বন করা যেতে পারে।
এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি পান করা, ঘুমানোর
সময় অতিরিক্ত বালিশ দিয়ে মাথা উঁচু করে রাখা, কাশির চকলেট
ব্যবহার করা এবং গলার শ্লেষ্মা পরিষ্কার ও আরাম পেতে
নিয়মিত হালকা গরম লবণ-পানি
দিয়ে গড়গড়া (গার্গল) করা।
গরম চায়ের
সাথে মধু বা আদা মিশিয়ে পান করাও বেশ উপকারী হতে পারে।
এছাড়া ধোঁয়া ও ধুলাবালির মতো
উত্তেজক উপাদান এড়িয়ে চলা উচিত।
যাদের গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) বা
অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা ঘুমাতে
যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে খাবার খাওয়া বন্ধ রাখলে কাশি কমতে পারে।
সংক্রমণ ছড়ানো রোধে ঘন ঘন হাত ধোয়া এবং অন্যের সঙ্গে বাসনপত্র, তোয়ালে ও
বালিশ ভাগাভাগি না করার পরামর্শ দেওয়া হয়েছে।
জিইআরডি বা হাঁপানির মতো রোগ যাদের কাশির ঝুঁকি বাড়িয়ে দেয়, তাদের
রোগ নিয়ন্ত্রণের সঠিক উপায় জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মূল রোগটি নিয়ন্ত্রণে চলে এলে কাশিও কমে যায় বা পুরোপুরি সেরে যায়।

