শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুরু হয় সর্দি-কাশি আর গলাব্যথার যন্ত্রণা। যাদের অ্যালার্জির ধাত আছে, তাদের দুর্ভোগ যেন আরও একটু বেশি। শুকনো কাশি কিছুতেই পিছু ছাড়ে না, নাক দিয়ে অনবরত পানি ঝরে, আর হাঁচি শুরু হলে যেন থামতেই চায় না। তার ওপর শহরের বাতাসে ধুলাবালি ও দূষণ বেড়ে যাওয়ায় অ্যালার্জির প্রকোপও বাড়ছে চোখে পড়ার মতো। এর সঙ্গে যোগ হয়েছে নানা ভাইরাস ও ব্যাকটেরিয়ার দাপট—যার ফলে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় ভুগছেন অনেকেই। ছোঁয়াচে ইনফ্লুয়েঞ্জাও কম ভোগাচ্ছে না।
তবে সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গে শুরুতেই অ্যান্টিবায়োটিকের দিকে না ঝুঁকে ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে স্বস্তি খোঁজার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই শীতে শরীরকে ভেতর থেকে উষ্ণ ও সতেজ রাখতে সঙ্গী হতে পারে তিন রকম বিশেষ চা। খুব সাধারণ উপকরণে তৈরি এই চাগুলো যেমন স্বাদে আলাদা, তেমনি শীতের অস্বস্তি দূর করতে বেশ আরামদায়ক।
অপরাজিতা ফুলের নীল চা
যা লাগবে: শুকনো বা তাজা নীল অপরাজিতা ফুল ৮–১০টি, পানি দেড় কাপ, সামান্য লেবুর রস এবং স্বাদমতো মধু।
যেভাবে বানাবেন: চুলায় পানি ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল ছেড়ে দিন। দুই থেকে তিন মিনিট রেখে পানিতে সুন্দর নীলচে রং ধরলে ছেঁকে নিন। মজার ব্যাপার হলো, এতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করলে নীল রং বদলে চমৎকার বেগনি আভা তৈরি হয়। পান করার আগে পছন্দমতো মধু মিশিয়ে নিন।
লেমনগ্রাস, আদা ও গ্রিন টি
যা লাগবে: গ্রিন টি পাতা ১ চা-চামচ, থেঁতো করা লেমনগ্রাস বা লেবু পাতার ডাঁটা ১টি, সামান্য আদা এবং পানি দেড় কাপ।
যেভাবে বানাবেন: পানি ফুটিয়ে তাতে লেমনগ্রাস ও আদা দিন। এবার চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ফোটান। এরপর গ্রিন টি পাতা দিয়ে এক থেকে দুই মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিলেই তৈরি আপনার উষ্ণ কাপ।
গোলাপপাপড়ি ও এলাচের চা
যা লাগবে: শুকনো বা তাজা গোলাপপাপড়ি ১ মুঠো, থেঁতো করা ছোট এলাচ ২টি, দারচিনি এক টুকরো, সামান্য চা পাতা (ইচ্ছা হলে) এবং পানি ২ কাপ।
মনে রাখা ভালো
সাধারণ সর্দি-কাশি বা হালকা অস্বস্তিতে ঘরোয়া চা আরাম দিতে পারে ঠিকই, কিন্তু জ্বর দীর্ঘস্থায়ী হলে, শ্বাসকষ্ট দেখা দিলে বা উপসর্গ গুরুতর মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

-6b02ff695ffb8.jpg)