কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি একটি অত্যন্ত সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। আমাদের হাড় ও দাঁত মজবুত রাখতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ ভিটামিন অপরিহার্য। অনেকের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ বোঝা না গেলেও, ঘাটতি বাড়লে বোঝা যায়। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও সারা দিন ক্লান্ত বা নিস্তেজ অনুভব করা। বিশেষ করে কোমর, পিঠ, পা এবং অস্থিসন্ধিতে (জয়েন্টে) ব্যথা হওয়া বা পেশিতে টান ধরা। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সহজেই সর্দি, কাশি বা সংক্রমণে শারীরিক সমস্যাও দেখা দেয়।
ভিটামিন ডি মূলত শরীরের স্নেহপদার্থ দ্রবীভূত করার একটি প্রয়োজনীয় উপাদান, যা সূর্যালোকের প্রভাবে শরীরে কোশে কোশে তৈরি হয়। হাড় মজবুত করতে তো বটেই, আপনার শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও ভিটামিন ডি অত্যন্ত উপকারী। আপনার শরীরের সার্বিক সুস্থতার জন্য একটি অন্যতম উপকারী উপাদান হলো ভিটামিন ডি।
চলুন জেনে নেওয়া যাক, আপনার শরীরে ভিটামিন ডি-এর অভাব হলে শারীরিকভাবে কোন সমস্যা দেখা দিতে পারে—
প্রথমত মানসিক অবসাদ হতে পারে। গবেষণা বলছে, ভিটামিন ডি শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে শীতকালে যখন সূর্যের আলো কম থাকে, তখন মানসিক অবসাদ যেন আরও চেপে বসে। এর কারণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি সরাসরি পাওয়া যায় না বা খুবই কম পাওয়া যায়।
দ্বিতীয়ত পিঠব্যথা হবে। শুধু বয়স্করা নন, পিঠের ব্যথার সমস্যায় ভুগছেন নতুন প্রজন্মও। অনেকেই এর কারণ হিসাবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করাকে ধরে নেন। তবে আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলেও হতে পারে পিঠে ব্যথা।
তৃতীয়ত অত্যধিক ক্লান্তি লাগা। আপনার শরীরে ভিটামিন ডি-এর অভাবে ঘটলে সব সময়ে একটা ক্লান্তি ঘিরে থাকে। অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়।
চতুর্থত ভিটামিন ডি-এর ঘাটতি কারণে ওজন বৃদ্ধিও হতে পারে। হু হু করে ওজন বাড়ার একটি বড় অন্যতম কারণ ভিটামিন ডি'র অভাব। আপনার শরীরের পরিমাণ মতো ভিটামিন ডি-এর অভাব ঘটলে অবধারিত ওজন বাড়বে।
পঞ্চমত ভিটামিন ডি-এর অভাবে চুল পড়বে। মূলত পর্যাপ্ত পুষ্টির অভাবেই চুল পড়ে। কিন্তু চুল পড়ার আরও একটি কারণ হলো ভিটামিন ডি-এর ঘাটতি। ভিটমামিন ডি চুল ভালো রাখতে ব্যাপক সাহায্য করে। ফলে শরীরে ভিটামিন ডি যদি কোনো কারণে কমে যায়, তার একটি লক্ষণ হতে পারে চুল ঝরা।
ষষ্ঠত এ ছাড়া হাড়ের ক্ষয় হতে পারে। সে জন্য হাড় মজবুত ও শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালশিয়াম। যার জোগান দেয় ভিটামিন ডি। তবে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে ক্যালসিয়ামের অভাবে হাড় ভেতর থেকে ক্ষয়ে যেতে থাকে।
সপ্তমত আবার ক্ষত শুকাতে দেরি হওয়া। ভিটামিন ডি আপনার শরীরের যে কোনো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে যদ কোনো ক্ষতস্থান না শুকায়, তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি তৈরি হয়েছে।

-6b02ff695ffb8.jpg)