Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যেভাবে বুঝবেন আপনার সন্তানের শরীরে ক্যালসিয়াম ঘাটতি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

যেভাবে বুঝবেন আপনার সন্তানের শরীরে ক্যালসিয়াম ঘাটতি

ফাইল ছবি

Advertisement

আপনার সন্তানের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি (হাইপোক্যালসেমিয়া) হলে পেশিতে টান ধরা, দাঁত উঠতে দেরি হওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং হাড়ের ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ বোঝা না গেলেও বয়সভেদে এমন উপসর্গগুলো দেখা দিতে পারে। 

আবার অনেক শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না। যে কারণে তাদের পিছু নিতে পারে একাধিক জটিল রোগ। তাই বিপদ বাড়ার আগেই ক্যালশিয়াম ডেফিসিয়েন্সির উপসর্গ সম্পর্কে বিশদে জেনে নিন। তারপর সন্তানের শরীরে এমন কিছু লক্ষণ দেখলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

কারণ ছোটদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে বড় বিপদ। সে ক্ষেত্রে তাদের হাড় দুর্বল হয়ে পড়তে পারে। এমনকি পিছু নিতে পারে নার্ভ ও পেশির সমস্যা। তাই বাবা-মায়েদের সন্তানের শরীরে ক্যালশিয়মের জোগান ঠিক আছে কিনা, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আপনার সন্তানের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে তাকে সবার আগে দুধ, ছানা, দই ও পনির খাওয়ান। তাতেই তার শরীরে এই খনিজের ঘাটতি কিছুটা হলেও মিটে যাবে। এ ছাড়া সন্তানের পাতে প্রতিদিন একটা করে মাছ রাখতেই হবে। সেই সঙ্গে তাকে বিভিন্ন ধরনের বীজ, বিনস, ডাল ও আমন্ডের মতো খাবার খাওয়ানো উচিত। তাহলেই তার শরীরে ক্যালশিয়ামের ঘাটতি মিটে যাবে। 

আবার অনেক সময় শুধু খাবার খাইয়ে সন্তানের ক্যালসিয়ামের ঘাটতি মেটানো সম্ভব নয়। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে তাকে খাওয়াতে হতে পারে সাপ্লিমেন্ট। তাতেই দ্রুত সুস্থ হয়ে ওঠে ছোটরা। তবে মুশকিল হলো— বেশিরভাগ অভিভাবকই ক্যালশিয়াম ঘাটতির লক্ষণ সম্পর্কে সামান্য খবরও রাখেন না। যে কারণে সবার অগোচরেই বাড়তে থাকে নানা সমস্যা।

চলুন জেনে নেওয়া যাক, ক্যালশিয়ামের ঘাটতির লক্ষণ সম্পর্কে—

১. সামান্যতেই বিরক্ত হচ্ছে সন্তান

২. পেশিতে ব্যথা

৩. খেতে চাইছে না

৪. সারা দিন শুয়ে-বসে থাকা

৫. শ্বাস নিতে কষ্ট হয়

৬. হাঁটতে অসুবিধা

এসব রক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তিনি যা পরামর্শ দেবেন তা মেনে চলুন। সেই সঙ্গে সন্তানের ডায়েটে বদল আনাও ভীষণই জরুরি। তাহলেই উপকার মিলবে হাতেনাতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ

কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

যে ৭ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন 'এ' ঘাটতি

যে ৭ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন 'এ' ঘাটতি

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

শিশুর ডায়াবেটিস নিয়ে যেসব ভুল ধারণা বিপদ ডেকে আনতে পারে

শিশুর ডায়াবেটিস নিয়ে যেসব ভুল ধারণা বিপদ ডেকে আনতে পারে

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

আরও পড়ুন

কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ

কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ

বায়ুদূষণ কি ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে?

বায়ুদূষণ কি ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে?

যেভাবে বুঝবেন আপনার সন্তানের শরীরে ক্যালসিয়াম ঘাটতি

যেভাবে বুঝবেন আপনার সন্তানের শরীরে ক্যালসিয়াম ঘাটতি

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম