Logo
Logo
×

Advertisement

খেলা

মুম্বাই ইন্ডিয়ান্সের রহস্যময় পোস্ট, আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

মুম্বাই ইন্ডিয়ান্সের রহস্যময় পোস্ট, আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

Advertisement

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর কে হবেন দলটির নতুন অধিনায়ক, তা নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির একটি রহস্যময় পোস্ট ঘিরে আলোচনায় উঠে এসেছেন রোহিত শর্মা। সমর্থকদের ধারণা, আবারও মুম্বাইয়ের নেতৃত্বে দেখা যেতে পারে পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ককে।

সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে দেখা যায়, একটি হাত ধরে রেখেছে মুম্বাইয়ের লোগোসংবলিত ক্যাপ। ছবিতে ব্যক্তির মুখ কিংবা পরিচয় বোঝার মতো কোনো তথ্য ছিল না। এমনকি ক্যাপশনেও কোনো ব্যাখ্যা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে এতেই শুরু হয়েছে নানা আলোচনা। সমর্থকদের একাংশের দাবি, ছবিতে থাকা হাতটি রোহিতের। আর এর মধ্য দিয়েই নাকি অধিনায়কত্বে তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে মুম্বাই।

ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। তার নেতৃত্বেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা জেতে মুম্বাই। তবে এত সাফল্যের পরও ২০২৪ মৌসুমের আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার হাতে।

মুম্বাইয়ের এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি সমর্থকদের বড় একটি অংশ। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর থেকেই সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকি গ্যালারিতেও হার্দিকের বিপক্ষে এবং রোহিতের পক্ষে নানা ব্যানার দেখা গিয়েছিল। অন্যদিকে, অধিনায়ক হিসেবে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি হার্দিকও।

এবার নিলামের আগে হার্দিককে পাঞ্জাব কিংসের কাছে ছেড়ে দিয়েছে মুম্বাই। তার পরিবর্তে পাঞ্জাব থেকে আর্শদীপ সিংকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আসন্ন মৌসুমে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে তাদের।

সেই দৌড়ে সবচেয়ে আলোচিত নাম রোহিত শর্মা। তবে নেতৃত্বের বিকল্প হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও জসপ্রীত বুমরাহও। শেষ পর্যন্ত মুম্বাইয়ের আর্মব্যান্ড কার হাতে উঠবে, তা এখনো নিশ্চিত নয়। রহস্যময় পোস্টটি রোহিতের প্রত্যাবর্তনের ইঙ্গিত কি না, সেটিও স্পষ্ট করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে সমর্থকদের প্রত্যাশা, আবারও পুরোনো অধিনায়কের হাতেই ফিরবে মুম্বাইয়ের নেতৃত্ব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় পরিবর্তন

কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় পরিবর্তন

আইপিএল নিলামের আগে ১০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

আইপিএল নিলামের আগে ১০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

আরও পড়ুন

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

মুম্বাই ইন্ডিয়ান্সের রহস্যময় পোস্ট, আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

মুম্বাই ইন্ডিয়ান্সের রহস্যময় পোস্ট, আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম