Logo
Logo
×

Advertisement

খেলা

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

Advertisement

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

রোববার (২২ নভেম্বর) লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পটিফাই ক্যাম্প ন্যুতে। নিজেদের মাঠে শুরুতেই বড় ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটে তাজন বুকাননের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দুই মিনিট পর তানি ওলুসেইয়ের গোলে ব্যবধান ২-০ করে সফরকারীরা। প্রথমার্ধেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে ২৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল।

বিরতির পর অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় কাতালানদের। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস কাজে লাগিয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ।    

এরপর ৬৭ মিনিটে আবারও গোলের উৎস হয়ে ওঠেন ইয়ামাল। তার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা।

ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

গোলরক্ষকদের বাজারমূল্যে সবাইকে ছাড়ালেন বার্সার জোয়ান গার্সিয়া

গোলরক্ষকদের বাজারমূল্যে সবাইকে ছাড়ালেন বার্সার জোয়ান গার্সিয়া

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

আরও পড়ুন

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ১০ ইনিংস

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ১০ ইনিংস

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের ১০ ইনিংস

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের ১০ ইনিংস

‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ

‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম