Logo
Logo
×

Advertisement

খেলা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ছবি: সংগৃহীত

Advertisement

ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। প্রয়োজনীয় পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর বুধবার নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন ৬৮ বছর বয়সি এই সংগঠক। ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বিশ্ব ফুটবলের নতুন সভাপতি। নিয়ম অনুযায়ী, নির্বাচনের চার মাস আগে বুধবার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৫৯ মিনিটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

বর্তমান সভাপতি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বিপক্ষে লড়াইয়ে নামা তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করছেন। জাপানের সাবেক জাতীয় দলের ফুটবলার হওয়ার পাশাপাশি যুব দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ নভেম্বর ফিফার কাছে চিঠি পাঠিয়ে তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্ব তাশিমার

মনোনয়ন পাওয়ার পর জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো এবং বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাশিমা। একই সঙ্গে প্রার্থিতার জন্য প্রয়োজনীয় সমর্থন দেওয়ায় পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিজের নির্বাচনী লক্ষ্য সম্পর্কে তাশিমা জানিয়েছেন, ফিফাকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সংস্থাটির ভূমিকা আরও শক্তিশালী করাও তার অন্যতম উদ্দেশ্য।

তাশিমার মতে, ফিফার নেতৃত্বে প্রথমেই সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রয়োজন। এই দুটি বিষয় প্রতিষ্ঠিত হলে পরবর্তী সময়ে অন্যান্য নীতিগত উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।

কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন, তা অবশ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি। বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তাশিমা জানান, পরবর্তী সময়ে সমর্থনকারী দেশগুলোর নাম জানাবেন।

ইনফান্তিনোর সঙ্গে লড়াইয়ে আরও দুই প্রতিদ্বন্দ্বী

তাশিমা ছাড়াও ফিফা সভাপতি পদের দৌড়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।

সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত না হলেও পরিকল্পনাটি যেভাবে পরিচালিত হয়েছিল, তা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন সুইস এই কর্মকর্তা।

নির্বাচনী লড়াইয়ে নিজের অবস্থান খুব একটা শক্তিশালী নয় বলেও স্বীকার করেছেন তাশিমা। তাই ভোটারদের সমর্থন পেতে কৌশল নির্ধারণ, নির্বাচনী ইশতেহার তৈরি এবং নিজের পরিকল্পনা তুলে ধরার বিষয়ে সতর্কভাবে এগোতে চান তিনি।

অন্যদিকে, উয়েফার সমর্থন নিয়ে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ঐক্য গড়ে তুলতে তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি। তবে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ হয়েছে। ভবিষ্যতে দিয়ালোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহও রয়েছে তার।

এএফসির সমর্থন থাকছে ইনফান্তিনোর পক্ষেই

তাশিমার প্রার্থিতা জাপান ও এশীয় ফুটবলে নতুন আলোচনা তৈরি করলেও আঞ্চলিক সংস্থা এএফসি ইতোমধ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেছে।

গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেন। এর আগে অবশ্য ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেছিলেন তিনি।

বুধবার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শেখ সালমান জানান, এএফসি আগেই তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে। এপ্রিলের ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা এবং অক্টোবরে টোকিও কংগ্রেস—দুই জায়গাতেই ইনফান্তিনোর প্রতি সমর্থনের কথা জানানো হয়েছে।

নির্বাচনের আগে প্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাই করবে ফিফা। কংগ্রেসের অন্তত এক মাস আগে সদস্য দেশগুলোর কাছে চূড়ান্ত প্রার্থীদের তালিকা পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

আলু নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান টানাপোড়েন, বাড়ছে উত্তেজনা

আলু নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান টানাপোড়েন, বাড়ছে উত্তেজনা

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

আরও পড়ুন

জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড

জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

সৌরভ নাকি শচীন, আইপিএলের অধিনায়ক হিসেবে সেরা কে?

সৌরভ নাকি শচীন, আইপিএলের অধিনায়ক হিসেবে সেরা কে?

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম