Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

ফাইল ছবি

Advertisement

ভারতের অরুণাচল প্রদেশের ছাংলং জেলায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় বিদ্রোহীদের হামলায় আসাম রাইফলসের এক জওয়ান নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সীমান্ত বেড়া নির্মাণের কাজ চলছিল ২১ আসাম রাইফলসের জওয়ানরা যখন এমন একটি এলাকায় টহল দিচ্ছিলেন, ঠিক তখনই সকাল সাড়ে ছয়টার দিকে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

এই হামলায় নিহত ৪২ বছর বয়সি জওয়ানের নাম হাবিলদার জাংখোকাই কুকি। আহত জওয়ানদের বর্তমানে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এনএসসিএন (কে-ওয়াইএ) বা এর সমগোত্রীয় বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর বিদ্রোহীদের দমনে ওই এলাকায় বড় ধরনের অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, এই অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী দলের নিয়মিত আনাগোনা থাকায় ছাংলং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত।

সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

আরও পড়ুন

ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে নতুন মুখ

ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে নতুন মুখ

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

স্যাটেলাইটে গাজার ভয়াবহ চিত্র ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম