Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

তেলের দামের অস্থিরতা, শেয়ার বাজারে ধস এবং ইরানের সাথে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের আক্রমণাত্মক নীতির কারণে আমেরিকার শেয়ার বাজারে ধস নেমেছে।  অপরদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর তেলের দামের অস্থিরতা, শেয়ার বাজারে ধস এবং ইরানের সাথে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য সমাপ্ত এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের বিরুদ্ধে জনগণের রায় গেলে তা অর্থনৈতিক বাজারকে ক্ষতিগ্রস্ত করবে এবং ইরানকে আরও বেপরোয়া করে তুলবে বলে তিনি আগেই ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন। নির্বাচনের আগে তেলের আকাশচুম্বী দামের জন্য তিনি ইরান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষকেই দায়ী করে বলেন, ভোট দেওয়ার আগে ভোটাররা এ বিষয়টি বুঝতে পারেননি, এটা ‘খুবই দুঃখজনক’ বিষয়।

ট্রাম্প লেখেন, সবারই মনে আছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি ভবিষ্যদ্বাণী করেছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ার বাজারের ব্যাপক পতন ঘটবে, যা ইতোমধ্যেই ঘটেছে। দ্বিতীয়ত, ইসলামি প্রজাতন্ত্র ইরান—যারা আজ পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে—তাদের হামলা আরও জোরদার করবে, এবং সেটিও ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, গত এক সপ্তাহে ইরান বিগত এক বছরের যেকোনো সময়ের তুলনায় ‘সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি নস্যাৎ করে দিয়েছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, চিন্তা করবেন না, সেগুলোর সবকটিই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করে ট্রাম্প লেখেন, ইরানি নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী মনে করে; কিন্তু আমি তা হতে দেব না! ডেমোক্র্যাট এবং ইরান—উভয়ই যতক্ষণ সম্ভব তেলের দাম বাড়িয়ে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিল। অথচ নির্বাচনের পর থেকে তেলের দাম রেকর্ড পরিমাণে কমে গেছে। ভোট দেওয়ার আগে ভোটাররা যদি এটি বুঝতেন! তবে পুরো নির্বাচন প্রক্রিয়াটিই ছিল অত্যন্ত 'অদ্ভুত'।

মার্কিন সিনেটে ৪৮-৫১ ভোটে যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত একটি প্রস্তাব (ওয়ার পাওয়ার্স রেজোলিউশন) প্রত্যাখ্যাত হওয়ার কয়েক দিন পরই ট্রাম্পের এই মন্তব্য এলো।

অপর এক পোস্টে নির্বাচনের পর তেলের দাম কমে যাওয়াকে রাজনৈতিক ফলাফলের সাথে যুক্ত করে ট্রাম্প আবারও ডেমোক্র্যাট ও ইরানকে খোঁচা দেন। পুরো বিষয়টিকে একটি ‘বিশাল ধোঁকাবাজি’ আখ্যা দিয়ে তিনি লেখেন, এটা কি কৌতূহলোদ্দীপক নয় যে মধ্যবর্তী নির্বাচনের পরপরই তেলের দাম হু হু করে কমে গেছে? আমি আগেই বলেছিলাম এমনটাই ঘটবে।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ট্রাম্পের টালমাটাল দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে ভোটারদের তীব্র প্রতিক্রিয়ার জেরে ডেমোক্র্যাটরা গত তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সর্বশেষ ফলাফল অনুযায়ী, ১৯৯০-এর দশকের শুরুর পর যেকোনো নির্বাচনের তুলনায় এবার প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি—অন্তত ২৫৮টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ৫৪টি আসন এবং রিপাবলিকান পার্টি পেয়েছে ৪৪টি আসন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

যুক্তরাষ্ট্রের মোড়লিপনা শেষ, বিশ্ব ব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রিক

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের মোড়লিপনা শেষ, বিশ্ব ব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রিক

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

আরও পড়ুন

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম