Logo
Logo
×

Advertisement

খেলা

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

Advertisement

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে ক্রিকেট অ্যাডিক্টর জানিয়েছে, এপিএলে খেলতে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে না পিসিবি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চলতি বছর এপিএল টি-টোয়েন্টি পুনরায় আয়োজনের ঘোষণা দিয়েছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। এবারের আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে এপিএলের দুই দল 'বালখ জওয়ানান' ও 'কান্দাহার ওয়ারিয়র্স' চার পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিল। পাশাপাশি কোচিং স্টাফে যুক্ত করার জন্য সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেও আলোচনা করা হয়েছিল।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিসিবিকে জানানো হয়, বর্তমান বা সাবেক কোনো পাকিস্তানি ক্রিকেটারকেই এপিএলের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া যাবে না। এর ফলে খেলোয়াড় ও কোচ মিলিয়ে করা ছয়টি প্রস্তাবই আর এগোয়নি। পিসিবিও সংশ্লিষ্টদের এনওসি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পিসিবির একটি সূত্রের দাবি, ক্রিকেটারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এপিএলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রাখা যাবে না। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে।

এর আগে পিএসএল ২০২৬ ঘিরেও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। কয়েকজন শীর্ষ আফগান ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে বিদেশি টি-টোয়েন্টি লিগে আফগান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও এসিবি কিছু বিধিনিষেধ আরোপ করে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের রাজনৈতিক সম্পর্কের অবনতিও ক্রিকেটীয় সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্তে সংঘর্ষ, সামরিক অভিযান এবং ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। এরই মধ্যে সেই রাজনৈতিক উত্তেজনার প্রভাব দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও পড়তে শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফোন ফেরত চেয়ে সাইবার এজেন্সিকে রিজওয়ানের চিঠি

ফোন ফেরত চেয়ে সাইবার এজেন্সিকে রিজওয়ানের চিঠি

পিসিবির গুরুত্বপূর্ণ পদে আসছেন শোয়েব আখতার?

পিসিবির গুরুত্বপূর্ণ পদে আসছেন শোয়েব আখতার?

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

আরও পড়ুন

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরি

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম