Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

ছবি: সংগৃহীত

Advertisement

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই খবর পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। রয়টার্সের মাধ্যমে এই তথ্য সামনে এসেছে।

এর আগে ইসরাইলের চ্যানেল ১৪ দাবি করেছিল, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর একটি বড় পরিসরে আলোচনা হয়। সেখানে সৌদি প্রতিনিধিরাও নাকি যোগ দিয়েছিলেন। আমিরাতের এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর ছড়ায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, নেতানিয়াহুর উদ্যোগেই এই গোপন বৈঠকে দুই দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি সৌদি আরবসহ অন্য আরব দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ইরান ও হুথিদের বিরুদ্ধে লড়াই, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি আঞ্চলিক জোট গড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছিল। ইসরাইলি রাষ্ট্রদূত ইয়োসি শেলি পর্দার আড়ালে থেকে এই পুরো বিষয়টি সাজানোর দায়িত্বে ছিলেন।

তবে সৌদি কর্মকর্তার এই শক্ত অবস্থানের কারণে ইসরাইলি গণমাধ্যমের প্রচার করা সেই গোপন বৈঠকের খবরটি নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: মিডলইস্ট মনিটর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

সম্পর্ক জোরদারে ইরান-আমিরাতের নতুন উদ্যোগ

সম্পর্ক জোরদারে ইরান-আমিরাতের নতুন উদ্যোগ

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে কী?

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে কী?

হামাসের হামলার ১০ দিন আগে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আমিরাতের প্রেসিডেন্ট

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন হামাসের হামলার ১০ দিন আগে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আমিরাতের প্রেসিডেন্ট

আরও পড়ুন

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম