Logo
Logo
×

Advertisement

দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর গোপনে যুক্তরাষ্ট্রে যাওয়া ফ্লাভিও বলসোনারো দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রাজিলে ফিরে গেলে রাজনৈতিক চাপ ও বিচারিক প্রক্রিয়ার মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য এপক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো বলেন, বিদেশে অবস্থান করেও ব্রাজিলে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র থেকেই তিনি দেশের পক্ষে কথা বলতে পারবেন, রাজনৈতিক সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

পরিবারসহ তাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর জন্য দেশটির জনগণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান বলসোনারো। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার চেষ্টা করছেন।

বলসোনারো আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের সামনে অনেক ব্যস্ততা রয়েছে বলে তিনি মনে করেন। তাই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করবেন।


যুক্তরাষ্ট্রে অবস্থানকালে রাস্তাঘাট, রেস্তোরাঁ ও বিমানবন্দরে যেসব মার্কিন নাগরিকের সঙ্গে তার দেখা হয়েছে, তারা সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন বলসোনারো। তাদের উৎসাহ তাকে শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর দেশ ছাড়েন বলসোনারো। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় তাকে পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি গোপনে ব্রাজিল ছেড়ে যান বলে পরে জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমে আর্জেন্টিনা এবং পরে ইকুয়েডর যাওয়ার কথা ছিল তার। নির্বাচনে পরাজিত সিনেটর ফ্লাভিও বলসোনারোর ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ ছাড়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছিলেন লুলা দা সিলভা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাবাকে নিয়ে নির্মিত ‘ডার্ক হর্স’ নামের জীবনীভিত্তিক চলচ্চিত্রের অর্থায়নে অনিয়মের অভিযোগে ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করছে দেশটির সুপ্রিম কোর্ট।

এ ছাড়া ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী উইলার তোমাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি পৃথক অর্থ পাচারের তদন্তেও সন্দেহভাজন হিসেবে রয়েছেন বলসোনারো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের নির্বাচনের ফল নিয়ে তার সংশয় ছিল। তিনি বলসোনারো ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম