Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীত দল বিটিএসের সদস্য জিমিনের পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল এক প্রতারক। সেই সম্পর্কের ফাঁদে পড়ে প্রায় ৬১ লাখ টাকা খুইয়েছেন ব্রাজিলের ৬৮ বছর বয়সী এক নারী।

ব্রাজিলের সংবাদমাধ্যম ডায়েরিও দে পেরনামবুকোর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইমিরান্তে।

ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত নারী প্রায় চার মাস ধরে অনলাইনে কথিত জিমিনের সঙ্গে যোগাযোগ রাখেন। এ সময় তাকে নানা রকম ভালোবাসার বার্তা পাঠানো হতো। পাশাপাশি দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তার বিশ্বাস অর্জন করে প্রতারক।

একপর্যায়ে উপহার পাঠানোর কথা বলে নতুন কৌশল নেয় সে। নারীকে জানানো হয়, তার জন্য পাঠানো উপহার ব্রাজিলের শুল্ক বিভাগে আটকে গেছে। সেগুলো ছাড়িয়ে নিতে শুল্ক বাবদ অর্থ দিতে হবে। এই অজুহাতে কয়েক দফায় টাকা আদায় করে প্রতারক।


উপহার পাওয়ার আশায় ওই নারী নিজের সঞ্চয়ের পাশাপাশি ব্যাংক থেকেও ঋণ নেন। সব মিলিয়ে তার কাছ থেকে প্রায় ৩ লাখ ব্রাজিলীয় রিয়াল হাতিয়ে নেওয়া হয়। মার্কিন মুদ্রায় এর পরিমাণ ৫২ থেকে ৫৬ হাজার ডলার।

প্রতিবেদনে বলা হয়, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পরে ওই ভুয়া অ্যাকাউন্ট ব্লক করে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার তদন্ত শুরু করেছে সাও পাওলোর সিভিল পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি পুরো চক্রের সন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে প্রতারক কোন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেছিল, তা প্রকাশ করা হয়নি। একই সঙ্গে জিমিন কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে ওই অ্যাকাউন্টের কোনো সম্পর্ক থাকার প্রমাণও মেলেনি।

ব্রাজিলে কে-পপের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভক্তদের প্রতারণার ঘটনা নতুন নয়। ভুয়া কোরীয় ভ্রমণ প্যাকেজ, নকল কে-পপ পণ্য বিক্রি এবং তারকা পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।

এ ধরনের অপরাধ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামোতে সম্মত হয় দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের পুলিশ।

এর আগেও ব্রাজিলে কোরীয় অভিনেতা পার্ক বো-গামের পরিচয় ব্যবহার করে এক ভক্তকে প্রতারণার চেষ্টা করা হয়। এ ছাড়া ব্রাসিলিয়ার কাছাকাছি এলাকায় ৬৯ বছর বয়সী এক নারী ইলন মাস্ক পরিচয় দেওয়া প্রতারকের খপ্পরে পড়ে অর্থ হারান।

সম্প্রতি ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে তিনটি কনসার্টে অংশ নেয় বিটিএস। তবে ওই কনসার্টের সঙ্গে এই প্রতারণার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!

সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

আরও পড়ুন

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

সোনিয়ার স্মৃতিকথায় ক্ষুব্ধ আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের যোগসূত্র অস্বীকার করলেন আন্না হাজারে

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম