Logo
Logo
×

Advertisement

খেলা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপান ম্যাচের জন্য অধিনায়ক নির্ধারণ করেছে ব্রাজিল। সংগৃহীত ছবি

Advertisement

ব্রাজিলের নিয়মিত অধিনায়ক মারকুইনোস চোটের কারণে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। এরই মধ্যে ম্যাচ সামনে রেখে সম্ভাব্য একাদশও অনেকটা গুছিয়ে এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আগামী শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক সফরে সিঙ্গাপুরে অবস্থান করছে দলটি। এই ম্যাচে জয় দিয়ে বছর শেষ করতে চায় সেলেসাওরা।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সাম্প্রতিক ম্যাচে পেশির চোটে পড়েন মারকুইনোস। এ কারণে সিঙ্গাপুর সফর থেকে ছিটকে যান ব্রাজিলের এই নিয়মিত অধিনায়ক। তার পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রাফিনিয়াকে।

জাতীয় দলের প্রতি রাফিনিয়ার নিবেদনও আনচেলত্তির এই সিদ্ধান্তের অন্যতম কারণ। জানা গেছে, বাঁ কানে থাকা একটি সিস্ট অপসারণের অস্ত্রোপচার নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন তিনি। মূলত সিঙ্গাপুর সফরে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেন বার্সেলোনার উইঙ্গার।

এদিকে জাপানের বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে বুধবার সিঙ্গাপুরে অনুশীলন করেছে ব্রাজিল। রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয় নিয়ে কাজ করলেও মাঝমাঠের খেলোয়াড় নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি আনচেলত্তি।

সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে বেন্তোকে। রক্ষণভাগে থাকবেন ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও সান্তোস। আক্রমণভাগে রাফিনিয়াকে মাঝখানে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। তার দুই পাশে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র ও এস্তেভাও।

তবে মাঝমাঠে জায়গা পেতে লড়াই করছেন মারলন গোমেস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজ। অনুশীলনে তাদের বিভিন্ন সমন্বয়ে খেলিয়ে দেখছেন কোচ। মাঝমাঠে ব্রুনো গিমারায়েসের জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে পুরোপুরি ফিট হলেই কেবল তাকে একাদশে রাখা হবে। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার টানা তিন দিন বিশ্রামে ছিলেন। ফলে জাপানের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সব মিলিয়ে আক্রমণভাগ ও রক্ষণে পরিকল্পনা অনেকটা চূড়ান্ত হলেও মাঝমাঠের সমীকরণ মেলানোই এখন আনচেলত্তির প্রধান চ্যালেঞ্জ। জাপানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চায় ব্রাজিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!

সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

আরও পড়ুন

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’

‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম