Logo
Logo
×

Advertisement

খেলা

‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর ওপর পূর্ণ আস্থা কোচ টমাস ডুলির। তার মতে, দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হামজার বিকল্প নেই। অধিনায়কের আর্মব্যান্ড হাতে থাকুক বা না থাকুক, মাঠে তার উপস্থিতি, নেতৃত্বগুণ এবং সতীর্থদের ওপর ইতিবাচক প্রভাব অন্যদের চেয়ে আলাদা।

বুধবার (১১ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন কোচ ডুলি। এর আগে মাঝমাঠের রক্ষণাত্মক ভূমিকায় খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে তাকে খেলানো হয় আক্রমণাত্মক মিডফিল্ডার বা নাম্বার টেন পজিশনে। নতুন ভূমিকায় দারুণ পারফরম্যান্সের পাশাপাশি একটি গোলও করেন ২৯ বছর বয়সি এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে ডুলি বলেন, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আশা করি, সে যখনই খেলবে, প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করতে চাইবে।’

তবে বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, অধিনায়কের আর্মব্যান্ড ছাড়াও মাঠে হামজার নেতৃত্ব স্পষ্ট। কারণ, তার কথা ও নির্দেশনা সতীর্থরা স্বাভাবিকভাবেই অনুসরণ করেন।

এ প্রসঙ্গে ডুলি বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন শুনেছিলাম হামজা অধিনায়ক হতে চায় না। আর সে কারণেই জামাল (ভূঁইয়া) অধিনায়ক ছিল। কিন্তু হামজার অধিনায়ক হওয়ার প্রয়োজনও আসলে নেই। সে যা বলে, বাকি খেলোয়াড়রা এমনিতেই তা অনুসরণ করে। তাই আর্মব্যান্ড তার কাছে গুরুত্বপূর্ণ নয়।’

বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ চোটের কারণে চলমান সাফে এখনও খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি। এমন পরিস্থিতিতে হামজা নিজেই অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহ দেখান।

হামজার নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে ডুলি বলেন, ‘রেফারির সঙ্গে কথা বলতে পারে, আমাদের দলে কার্যত একমাত্র খেলোয়াড় সে-ই। মাঠে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এমন একজন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হামজাকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানোর পেছনেও ছিল কোচের বিশেষ পরিকল্পনা। তার ফুটবলীয় বুদ্ধিমত্তা, নিখুঁত পাস দেওয়ার দক্ষতা, গতি এবং প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার সামর্থ্য কাজে লাগাতেই মাঝমাঠের সামনের দিকে খেলানো হয় তাকে। পাশাপাশি শমিত সোম ও কাজেম শাহকে দিয়ে মাঝমাঠের রক্ষণভাগ সামলানোর পরিকল্পনা করেন ডুলি।    

ম্যাচে হামজার পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট ছিলেন বাংলাদেশের কোচ যে, তার মূল্যায়নে ১০-এর মধ্যে ১০ নম্বরই দিয়েছেন। হাস্যোজ্জ্বল মুখে ডুলি বলেন, ‘১০! আমার মনে হয়, সে অসাধারণ খেলেছে। আর কী চাইবেন তার কাছে? পাঁচটি গোল করতে হবে?’

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে গোল করার পাশাপাশি সতীর্থদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখতে পারেন হামজা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?

খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ

ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

হামজার চেয়ে ভালো আর কেউ নেই, গোল-সমস্যার সমাধানও কি তিনিই?

হামজার চেয়ে ভালো আর কেউ নেই, গোল-সমস্যার সমাধানও কি তিনিই?

আরও পড়ুন

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’

‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম