Logo
Logo
×

Advertisement

খেলা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

সংগৃহীত

Advertisement

ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে ব্রাজিলের কিংবদন্তি কাকাকে এসি মিলান নিজেদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে। সান সিরো স্টেডিয়ামে এই সম্মান পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

ম্যাচ শুরুর আগে কাকাকে মাঠে সম্মান জানানো হয়। মিলান সমর্থকেরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। যে স্টেডিয়ামে কেটেছে তার ক্যারিয়ারের সেরা বছরগুলো, সেখানে এই বিশেষ মুহূর্তে আবেগ সামলাতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে।

কাকা এখন পর্যন্ত মিলান ও ব্রাজিলের শেষ খেলোয়াড়, যিনি ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। সম্মান পাওয়ার পর সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, ‘সান সিরোতে মিলানের সব সমর্থকের মাঝে এলে আমার যে অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আজ আমার জন্য একটি বিশেষ দিন।’

রোসোনেরির হয়ে কাকা ৩০৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১০৪টি, করিয়েছেন ৮১টি। মিলানের সাফল্যের যুগে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। ২০০৩-০৪ মৌসুমে মিলান সিরি আ জেতে। এরপর ২০০৬-০৭ মৌসুমে তার অবদানে তারা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। ২০০৭ সালে জেতে ফিফা ক্লাব বিশ্বকাপও।

২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন। ২০০৭ সালের ব্যালন ডি’অরও তিনি জেতেন। সঙ্গে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার ও উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারও জেতেন।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, মিলানে ভবিষ্যতে আরও ব্রাজিলিয়ান প্রতিভা দেখতে চান কি না। জবাবে কাকা বলেন, ‘আমি সেরা ক্লাবগুলোতে ব্রাজিলিয়ানদের দেখতে পছন্দ করি। আমি আবার তাদের মিলানে দেখতে চাই! যা-ই হোক, আমি লুকা মদ্রিচকে অনেক পছন্দ করি। সে আমার বন্ধুও।’

কাকা নিজে মাঠ থেকে ম্যাচ দেখেছেন গ্যালারিতে বসে। তার সাবেক ক্লাব সেই দিনকে স্মরণীয় করে রেখেছে। ডার্বিতে মিলান জিতেছে ৩-১ গোলে ইন্টারকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ব্রাজিল থেকে পালানোর বিষয়ে যা বললেন ফ্লাভিও বলসোনারো

ব্রাজিল থেকে পালানোর বিষয়ে যা বললেন ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকে ব্রাজিলের ‘নেতা’ ঘোষণা ফ্লাভিও বলসোনারোর

যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকে ব্রাজিলের ‘নেতা’ ঘোষণা ফ্লাভিও বলসোনারোর

আরও পড়ুন

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম