Logo
Logo
×

Advertisement

খেলা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

Advertisement

ব্রাজিলের জাতীয় দল মানেই তারকা ফুটবলারদের উপস্থিতি। তবে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করে চমক দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অ্যালিসন বেকার, এদেরসন, মার্কিনিওস, ক্যাসেমিরো, এদের মিলিতাও ও লুকাস পাকেতার মতো অভিজ্ঞ তারকাদের। তাদের অনুপস্থিতিতে বেশ কয়েকজন তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারকে সুযোগ দিয়েছেন ইতালিয়ান এই কোচ।

নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচ দুটিকে সামনে রেখে ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তারা হলেন আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান।

নতুনদের মধ্যে মারলন গোমেস ও অ্যালিসনের বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। মারলন ব্রাজিলের অলিম্পিক দলে খেলেছেন, আর অ্যালিসন প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-২০ দলে। বর্তমানে দুজনই ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের হয়ে খেলছেন। অন্যদিকে আন্দ্রে লুইজ রয়েছেন করিন্থিয়াসে, জনাথন জেসুসের ক্লাব ক্রুজেইরো এবং অ্যালান খেলছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে।

তবে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতি থাকলেও ব্রাজিলের স্কোয়াডে পরিচিত মুখের অভাব নেই। দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, এন্দ্রিক, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো ফুটবলাররা। তারপরও সামগ্রিকভাবে দলটি বেশ তরুণ। জাতীয় দলের হয়ে অধিকাংশ খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও তুলনামূলক কম। কয়েকজনের ঝুলিতে রয়েছে মাত্র এক-দুটি ম্যাচ।

আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল। নতুন ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে পরখ করা এবং দলের বেঞ্চ শক্তি যাচাই করার ক্ষেত্রে এই দুটি ম্যাচকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন ব্রাজিল কোচ।

সূত্র: গোল ডট কম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আরও পড়ুন

ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ওয়ানডে সিরিজের আগে ভারতের জন্য দুঃসংবাদ

ওয়ানডে সিরিজের আগে ভারতের জন্য দুঃসংবাদ

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম