র্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা জয় পেলেও ফিফা র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে নিজেদের অবস্থান হারিয়েছে ব্রাজিল। সোমবার (০৫ অক্টোবর) প্রকাশিত নতুন তালিকায় ব্রাজিল আরও একধাপ নিচে নেমেছে। সেলেসাওদের টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।
নেশনস লিগে দুর্দান্ত সময় পার করছে পর্তুগাল। রোববার (০৪ অক্টোবর) নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়সহ টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। এতে মূল্যবান রেটিং পয়েন্ট যোগ হওয়ায় মরক্কো ও ব্রাজিলকে পেছনে ফেলে সেরা পাঁচে জায়গা করে নেয় ক্রিশ্চিয়ানো রোনালোদোর দেশ।
পর্তুগালের এই উত্থানে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। অন্যদিকে, আফ্রিকার দেশ মরক্কো মালির সঙ্গে ড্র করায় পয়েন্ট হারিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। ফলে পয়েন্ট কমলেও মরক্কোর চেয়ে এগিয়ে থেকেই ষষ্ঠ স্থান ধরে রাখতে পেরেছে সেলেসাওরা।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই যথাক্রমে ‘সুপার ফোরে’ নিজেদের স্থান ধরে রেখেছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

