Logo
Logo
×

Advertisement

খেলা

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করতেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করতেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার!

দিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচেরও দায়িত্বে ছিলেন অভিযুক্ত আলেহান্দ্রো মানকুসো (ম্যারাডোনার ডানে)।

Advertisement

আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং পালমেইরাস ও ফ্ল্যামেঙ্গোর সাবেক তারকা আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে ভুয়া ফুটবল কোচিং ডিপ্লোমা বিক্রির এক বিশাল প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’-এ সাংবাদিক জোয়ানা ডি আসিসের প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

এই প্রতিবেদনে ‘ভুক্তভোগী’ হিসেবে ফ্লুমিনেন্সের অভিজ্ঞ সেন্টার-ব্যাক থিয়াগো সিলভা এবং ক্লাবটির সাবেক তারকা ফেলিপে মেলোসহ বিশ্ব ফুটবলের বেশ কিছু নামিদামি তারকা ও সাবেক ফুটবলারের নাম উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মানকুসো বর্তমান ও সাবেক ফুটবলারদের আর্জেন্টিনার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের (এটিএফএ) চারটি স্তরের লাইসেন্স মাত্র ১০ দিনের মধ্যে পাইয়ে দেওয়ার প্রস্তাব দিতেন। 

এর মধ্যে ছিল বয়সভিত্তিক ফুটবলের জন্য ‘সি’ ও ‘বি’ লাইসেন্স, পেশাদার ফুটবলের জন্য ‘এ’ লাইসেন্স এবং আন্তর্জাতিক মানের কোচিংয়ের জন্য মর্যাদাপূর্ণ ‘প্রো’ লাইসেন্স। এই পুরো প্যাকেজের বিনিময়ে তিনি এক লাখ ব্রাজিলিয়ান রিয়াল দাবি করতেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রতারিত হওয়ার বিষয়টি ফুটবলাররা নিজেরাও স্বীকার করেছেন। থিয়াগো সিলভার প্রতিনিধি জানিয়েছেন, তিনি মানকুসোর প্রস্তাবিত কোর্সের জন্য অর্থ প্রদান করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ক্লাস নেওয়া হয়নি। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে সরাসরি এটিএফএ-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

অন্যদিকে, একইভাবে অর্থ পরিশোধ করলেও পরে সন্দেহ হওয়ায় নিজেকে গুটিয়ে নেন ফেলিপে মেলো। 

প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত সশরীরে উপস্থিত থেকে ক্লাস করানোর কথা থাকলেও কোনো সময়সূচি না দেওয়ায় মেলোর মনে সংশয় জাগে। 

এর আগে তিনি এটিএফএ-র সদস্য হয়েছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন, তবে অসঙ্গতি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেই পোস্টগুলো ডিলিট করে দেন এবং নিজের অর্থ ফেরত চান। 

মেলো বলেন, ‘আমার মনে হয়েছিল কোথাও কোনো সমস্যা রয়েছে। তাই প্রথম কাজ হিসেবে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নিই এবং নিজের টাকা ফেরত চাই।’ পরবর্তীতে এই ব্রাজিলিয়ান তার অর্থ ফেরত পান বলেও নিশ্চিত করেছেন। 

কেবল থিয়াগো সিলভা বা ফেলিপে মেলোই নন, এই অনুসন্ধানী প্রতিবেদনে তালিকায় লুইস গুস্তাভো, ডিয়েগো লুগানো, পাওলো গেরেরো, রবার্তো কার্লোস, অ্যালেক্স ডি সুজা, দেজান পেটকোভিচ এবং পাউলিনহোর মতো বেশ কয়েকজন বিখ্যাত সাবেক ও বর্তমান ফুটবলারের নাম উঠে এসেছে। 

তবে এই জালিয়াতির খবর ছড়িয়ে পড়ার পর পুরো বিষয়টি অস্বীকার করেছে এটিএফএ। সংস্থাটি জানিয়েছে, এই চক্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং যে সনদগুলো দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুয়া। 

অভিযুক্ত মানকুসো নিজেও আর্জেন্টিনার এই সংস্থার সদস্য হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। 

অভিযোগের বিষয়ে মানকুসো বলেন, ‘অনেক ব্রাজিলিয়ান আমাকে ফোন করেন। কেন? কারণ ব্রাজিলে আমি খুব পরিচিত একজন মানুষ। তারা জানতে চান, কীভাবে এটি করা যায়, কীভাবে এটি পাওয়া যায়। আমি তাদের ফেডারেশনে যোগাযোগের তথ্য দিই, যাতে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। 

আমি ফেডারেশনে নেই, ফেডারেশনের কোনো অংশও নই। তারা কীভাবে এটি করতে হয় জানতে চাইলে আমি শুধু বিষয়টি সহজ করে দিই, এর বেশি কিছু নয়।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

শেষ বাঁশিতেও মেসির জাদুর সুর, জয় পেল আর্জেন্টিনা

শেষ বাঁশিতেও মেসির জাদুর সুর, জয় পেল আর্জেন্টিনা

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি

মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি

আরও পড়ুন

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম