Logo
Logo
×

Advertisement

খেলা

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

Advertisement

ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী স্কোয়াড ঘোষণার দিনক্ষণ জানিয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৯ অক্টোবর রিও ডি জেনেইরোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করবেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে এই স্কোয়াড নির্বাচন করবেন ইতালিয়ান কোচ।

আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ন্যাশনাল স্টেডিয়ামে। চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় এই দুই লড়াইকে নতুন বিশ্বকাপ চক্রের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন আনচেলত্তি।

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দলের বিকল্প বাড়ানো এবং নতুন খেলোয়াড়দের সামর্থ্য যাচাইয়ে গুরুত্ব দিচ্ছেন ব্রাজিলের এই কোচ। এরই ধারাবাহিকতায় গত ফিফা উইন্ডোতে আগের বিশ্বকাপে খেলা আটজনকে দলে রাখার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন আরও নয়জন ফুটবলার। আনচেলত্তির সাম্প্রতিক বক্তব্যেও স্পষ্ট, আসন্ন স্কোয়াডেও নতুন মুখ দেখা যেতে পারে।

দল ঘোষণার আগে সম্ভাব্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ব্রাজিলের টেকনিক্যাল কমিটি। গত ১৩ অক্টোবর থেকে ব্রাজিল ও ইউরোপের বিভিন্ন ম্যাচ সরাসরি মাঠে উপস্থিত থেকে দেখছেন কোচিং স্টাফের সদস্যরা। চূড়ান্ত তালিকা তৈরির আগে মোট ১৩টি ম্যাচ সরেজমিনে পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।

ইতোমধ্যে ফ্লুমিনেন্স ও পালমেইরাসের মধ্যকার কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালের প্রথম লেগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চারটি ম্যাচ মাঠে বসে দেখেছেন ব্রাজিলের কোচিং স্টাফরা। এসব ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিপক্ষে সবচেয়ে বেশিবার মাঠে নামা দলগুলোর একটি জাপান। গত বছর টোকিওতে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। তবে চলতি বছর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে এশিয়ার দলটিকে ২-১ গোলে হারিয়ে সেই পরাজয়ের জবাব দেয় সেলেসাওরা। এবার বছরের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হওয়ার আগে আনচেলত্তির স্কোয়াডে নতুন কোনো চমক থাকে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

আরও পড়ুন

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ

তাসকিনে ধস জিম্বাবুয়ের টপ অর্ডার

তাসকিনে ধস জিম্বাবুয়ের টপ অর্ডার

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

প্রথম ওভারেই তাসকিনের সাফল্য

প্রথম ওভারেই তাসকিনের সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম