Logo
Logo
×

Advertisement

খেলা

হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

সংগৃহীত

Advertisement

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার তেবাস রিয়ালের কর্তৃপক্ষের বক্তব্যকে জার্মানির অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টির প্রচারণার কৌশলের সঙ্গে তুলনা করেন। এর পরই এই দাবি এসেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তেবাস লেখেন, ‘রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষ একদল মুখপাত্রের অর্কেস্ট্রা চালায়, আর রিয়াল মাদ্রিদ টিভি সেখানে গান ধরে।’

দুজন সাংবাদিকের লেখার জবাবে তিনি এ কথা বলেন। ওই লেখায় বলা হয়েছিল, তেবাস ও লা লিগা রিয়ালের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তেবাস আরও বলেন, এল দেবাতে পত্রিকার ওই লেখকেরা রিয়াল কর্তৃপক্ষের হয়ে একটি বার্তা ছড়াচ্ছেন। রয়টার্স এ বিষয়ে এল দেবাতের মন্তব্য চেয়েছে।

রিয়ালের এই পদত্যাগ দাবির ফলে ক্লাব ও লা লিগা প্রধানের বিরোধ আরও গভীর হলো। সেপ্টেম্বরেও রিয়াল নতুন লা লিগা সভাপতি চেয়েছিল। তখন রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্লাবের অভিযোগকে তেবাস মাঠের ব্যর্থতা ঢাকার ‘ধোঁয়াশা’ বলেছিলেন।

শুক্রবার তেবাস রিয়াল মাদ্রিদ টিভির রেফারিং নিয়ে করা প্রচারেরও সমালোচনা করেন। তিনি লেখেন, ‘তাদের হিসাব সব সময় একই। নিজেদের পছন্দের ঘটনাগুলো বেছে নেওয়া, অভিযোগ বারবার বলা, সন্দেহ উসকে দেওয়া, আর শত্রুদের দিকে আঙুল তোলা। এই পদ্ধতি নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী গোয়েবলসের ব্যবহৃত প্রচারকৌশলের কথা মনে করিয়ে দেয়।’

লা লিগা সভাপতি পরে ব্যাখ্যা দেন, ‘তুলনাটা ওই প্রচারকৌশলের সঙ্গে, কোনো আদর্শের সঙ্গে নয়। আর অবশ্যই মাদ্রিদ সমর্থকদের সঙ্গে নয়।’

শুক্রবার পরে রিয়াল মাদ্রিদ একটি বিবৃতি দেয়। তাতে তেবাসকে লা লিগা প্রধান এবং স্পেনের ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে সরে যেতে বলা হয়। বিবৃতিতে ক্লাব বলে, নাৎসি শাসনের প্রচারকৌশলের সঙ্গে তুলনা টেনে ক্লাব, তার কর্তৃপক্ষ ও টেলিভিশনকে হেয় করা ‘অসহনীয় ও অত্যন্ত গুরুতর’।

রিয়াল আরও বলে, ‘তেবাসের বারবার এমন আচরণ দেখায় যে তার মধ্যে নিরপেক্ষতা, সম্মান ও পক্ষপাতহীনতার অভাব আছে। এটি তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে খাপ খায় না।’

বিবৃতিতে এ-ও বলা হয়, ‘ক্লাবের সঙ্গে সম্পর্কহীন সাংবাদিকদের প্রশ্ন, তথ্য বা মতামতকেও তিনি আমাদের দিকে অভিযোগ ছুড়তে কাজে লাগান, এটা মেনে নেওয়া যায় না। যেসব কাজের দায় আমাদের নয়, তা তৃতীয় পক্ষের কাজ হলেও তিনি আমাদের ঘাড়ে চাপান।’

৬৪ বছর বয়সী তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতি। স্পেনের প্রথম ও দ্বিতীয় স্তরের ৪২টি পেশাদার ক্লাব তাকে নির্বাচিত করে। ২০২৩ সালে তিনি ২০২৭ সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

৮ মিনিটে ৩ গোল করে রোমার মাঠে জিতল রিয়াল মাদ্রিদ

৮ মিনিটে ৩ গোল করে রোমার মাঠে জিতল রিয়াল মাদ্রিদ

প্রতিপক্ষের চুল টেনে বড় সময়ের জন্য নিষিদ্ধ ভিনিসিয়ুস

প্রতিপক্ষের চুল টেনে বড় সময়ের জন্য নিষিদ্ধ ভিনিসিয়ুস

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

আরও পড়ুন

হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

স্পেনের ম্যাচে মুসলিম-বিরোধী স্লোগান, যা বলল ফিফা

স্পেনের ম্যাচে মুসলিম-বিরোধী স্লোগান, যা বলল ফিফা

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম