Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ এএম

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

সংগৃহীত

Advertisement

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান। ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে কমনওয়েলথ কাবাডি টুর্নামেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা লিখেছেন, ‘আমাকে ইংল্যান্ড মহিলা কাবাডি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।’ দলে তার ভূমিকা একজন রেইডারের।

আনিসা বহু গুণের অধিকারী। কাবাডি খেলা ছাড়াও তিনি একটি সফল পিৎসা কোম্পানি ‘বোম্বে পিৎসা’র মালিক। তার বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। আনিসা যুক্তরাজ্যে পরিচিতি পান ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।

১৪ জাতির কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেবে। ২৩ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাডুডুর মাঠে এখন স্মৃতির ধুলো

হাডুডুর মাঠে এখন স্মৃতির ধুলো

২০ বছরেও যা হয়নি, সে কীর্তি গড়ার খুব কাছে বাংলাদেশ

২০ বছরেও যা হয়নি, সে কীর্তি গড়ার খুব কাছে বাংলাদেশ

কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল

সিরিজে ফিরল নেপাল, বাংলাদেশকে হারিয়ে ১-১ সমতা

সিরিজে ফিরল নেপাল, বাংলাদেশকে হারিয়ে ১-১ সমতা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

আরও পড়ুন

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম