Logo
Logo
×
   

Advertisement

খেলা

২০ বছরেও যা হয়নি, সে কীর্তি গড়ার খুব কাছে বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

২০ বছরেও যা হয়নি, সে কীর্তি গড়ার খুব কাছে বাংলাদেশ

সংগৃহীত

Advertisement

এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জেতার যে কয়টা বাস্তবিক সম্ভাবনা ছিল, তাতে কাবাডির নামটা ছিল নিচেই। সেই কাবাডি দল এবার পদক জেতার আশা দেখাচ্ছে বেশ করে।

তবে পদক জেতার আগে বাংলাদেশকে ২০ বছরেও যা হয়নি, সে কীর্তি গড়তে হবে। সেমিফাইনালে খেলতে হবে। সেই কীর্তি গড়ার খুব কাছে চলে এসেছে দলটি।

গতকাল দিনের শুরুতে বাংলাদেশ রুদ্ধশ্বাস এক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। ৩৯-৩৫ ব্যবধানে জিতে শুভসূচনা করে প্রতিযোগিতার গ্রুপ-এ তে। এরপর চীনা তাইপেকের বিপক্ষে খেলতে হয়েছে আরেক কঠিন ম্যাচ। সে ম্যাচে শেষমেশ ৪৮-৪৭ ব্যবধানে হারায় দলটিকে।

আজ বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপানের বিরুদ্ধে। এই ম্যাচে একটা জয় দলকে তুলে দেবে প্রতিযোগিতার শেষ চারে। সেটা হলে ঘুচে যাবে ২০ বছরের অপেক্ষা। ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে সবশেষ সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে আর কখনো সে চৌকাঠ মাড়াতে পারেনি দলটি। আজ জাপানকে হারাতে পারলেই সেই কীর্তি গড়ে ফেলবে দলটি।

এরপর হট ফেভারিট ভারতের বিপক্ষেও ম্যাচ আছে দলটির। সেই ম্যাচে জিতলে গ্রুপসেরা হয়েই বাংলাদেশ পা রাখবে সেমিফাইনালে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম