Logo
Logo
×
   

Advertisement

খেলা

সিরিজে ফিরল নেপাল, বাংলাদেশকে হারিয়ে ১-১ সমতা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

সিরিজে ফিরল নেপাল, বাংলাদেশকে হারিয়ে ১-১ সমতা

Advertisement

প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে দ্বিতীয় লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল নেপাল। ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক বাংলাদেশকে ২৫-২০ পয়েন্টে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

শুরু থেকেই আক্রমণাত্মক কাবাডি উপহার দেয় দুই দল। পয়েন্টের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। একসময় নেপাল এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষে ১৪-১১ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধেই পায়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক শ্রাবণী মল্লিক। মাঠ ছাড়লেও পরে আবার খেলায় ফেরেন তিনি।

বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। কৌশলী খেলায় নেপাল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। এক পর্যায়ে অলআউটের চেষ্টা করতে গিয়ে শ্রাবণী সুপার ট্যাকলের শিকার হলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেয়ে যায় নেপাল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী।

সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৪-২৪ পয়েন্টে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২১ ও ২৩ জুলাই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম