Logo
Logo
×

Advertisement

খেলা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

Advertisement

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লড়াই করেও হেরে গেল ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ভারত হারে ৪-০ গোলের ব্যবধানে।

ব্রাজিলের বিপক্ষে ভারত কত গোল খাবে তা নিয়ে ম্যাচের আগ থেকেই আলোচনা হচ্ছিল। দিন শেষে চার গোল খেলেও ভারতের লড়াই মন জয় করেছে ভক্ত-সমর্থকদের। ঘরের ছেলেরা সাধ্যমতো লড়াই করেছে।

ঘরের মাঠে ‍ভারত হারলেও গ্যালারিতে উপস্থিত হওয়া ৫০ হাজার দর্শক মুগ্ধ রায়ান-মনবীরদের লড়াই দেখে। কারণ ম্যাচে জেতা–হারার চেয়েও বড় হয়ে ওঠে ব্রাজিলের মতো প্রিয় দলের তারকাদের চোখের সামনে দেখতে পারা।

চোখের সামনে, সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ছুটছেন বল পায়ে—ভারতের মাটিতে এমন কিছু দেখাও চোখের শান্তি! যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে হাজির হওয়া দর্শকরা তাই মুগ্ধ। তারা হার জিতের চেয়ে খেলাটা উপভোগ করেছেন।

খেলার শুরুতে ভিনিসিয়ুসের একটি শট ভারতীয় গোলকিপার গুরপ্রীত বাঁচানোর পরেই পুরো স্টেডিয়ামে চিৎকার শুরু। 

২৮ মিনিটে বক্সের ডান দিকে বল পেয়ে এস্তেভাও বাঁ পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন। গোল ফাঁকা থাকা সত্ত্বেও বল এসেছিল গুরপ্রীতের আয়ত্তে। কিন্তু জোড়ালো শটের কারণে তেমন কিছুই করার ছিল না গুরপ্রীতের। তার হাতের নীচে লেগে বল চলে যায় পোস্টে। 

এরপর ৪২ মিনিটেও সুযোগ তৈরি করেন এস্তেভাও। বক্সের মধ্যে পেদ্রোকে দুরন্ত পাস বাড়িয়েছিলেন তিনি। শট নেওয়ার জন্য যথেষ্ট সময়ও ছিল তার কাছে। পেদ্রোর শটের সময় স্রেফ পা বাড়িয়ে বল আটকাতে যান গুরপ্রীত। ডান হাতের গ্লাভসে লেগে বল জালে জড়িয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসের পরিবর্তে খেলতে নামেন স্যামুয়েল লিনো। তিনি খেলতে নেমে দ্বিতীয়ার্ধে করেন দুই গোল। ৫৮ মিনিটে বাঁ দিক থেকে মাউরো জুনিয়রের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ে জায়গা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান লিনো। এরপর খেলার একিবারে শেষ মুহুর্তে, রেফারি শেষ বাঁশি বাজার আগে গোল করেন লিনো। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে

বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ব্রাজিল-ভারতের মহারণ দেখবেন কোথায়-কিভাবে

ব্রাজিল-ভারতের মহারণ দেখবেন কোথায়-কিভাবে

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম