তাসকিনে ধস জিম্বাবুয়ের টপ অর্ডার
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
তাসকিন আহমেদ
|
ফলো করুন |
|
|---|---|
জিম্বাবুয়ের টপ অর্ডার ধসিয়ে দিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের এই তারকা পেসারের আঘাতে কুপোকাত জিম্বাবুয়ে। দলটির প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে একে একে সাজঘরে ফেরান বাংলাদেশ দলের এই গতিময় পেসার।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন। ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানও তাসকিনের বলে এলবিডব্লিউ হন।
সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাফাদজা সিগা। আজকের এই অভিষেক হয় তার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সিগা আউট হওয়ায় জিম্বাবুয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।
পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট। এই সিরিজের অপর দলটি হলো আফগানিস্তান।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে ক্রিকেট দল।
