Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ এএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

ফাইল ছবি

Advertisement

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি নাহিদ রানার। সেই সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও তরুণ এই পেসার পড়েছেন নতুন আরেক চোটে। নিতম্বের ব্যথায় নাহিদ ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও।

নিতম্বের ব্যথা নিয়ে শঙ্কা কাটেনি বাংলাদেশের পেসার নাহিদ রানার। চোটের প্রকৃত অবস্থা জানতে এবং পুনর্বাসনের জন্যা কাল রাতে অস্ট্রেলিয়ার পার্থে উড়াল দেওয়ার কথা তার। ঝুঁকি এড়াতে দেশের বাইরে তার চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও পরে নিতম্বে ব্যথা অনুভব করেন এই পেসার। 

ঢাকায় স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। তবে এরপরও সতর্ক বিসিবি। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা ও পুনর্বাসন চলবে নাহিদের। এজন্য ১০ দিনের পরিকল্পনা প্রস্তুত রেখেছে বিসিবি। 

নিতম্বের সমস্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজেও তার খেলা অনিশ্চিত। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে তাকে পাওয়ার আশা করছে বিসিবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, খেলা শুরু কখন?

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, খেলা শুরু কখন?

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

আরও পড়ুন

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম