Logo
Logo
×

Advertisement

খেলা

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের আবুধবাবিতে গতকাল শেষ হওয়া টেস্টে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ দিনের খেলায়, ব্যাটে-বলে অসাধারণ লাড়াইয়ের পরও মিস ফিল্ডিংয়ের কারণে কাঙ্খিত জয় পায়নি টাইগাররা।

সবচেয়ে বড় কথা হলো আবুধাবি টেস্টের শেষ ইনিংসে প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করেছে আফগানরা। যে কারণে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। জয় না পেলেও টাইগারদের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। 

এমন পারফরম্যান্সের কারণেই বাংলাদেশ দলের ভূঁয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড দলের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন একটি ভালো ক্রিকেট দল, ভালো একটি টেস্ট দল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে ব্রিটিশরা। সবশেষ দুই দল ২ ম্যাচের সিরিজ খেলেছিল ২০১৬ সালের অক্টোবরে। সবশেষ ম্যাচে বাংলাদেশ মিরপুরে ১০৮ রানে জিতেছিল। দুই দলের লড়াইয়ে ওটাই ছিল তাদের একমাত্র জয়।

সেই সিরিজ নিয়ে নর্থ বলেছেন, ‘এমন নয় যে আমরা শুধু বাংলাদেশে যাব এবং ভালো কিছু স্পিনারের মুখোমুখি হবো। তাদের খুব ভালো কয়েকজন পেসার আছে, আমরা জানি এটা অনেক ভালো একটা টেস্ট হতে যাচ্ছে। আমাদের এমন একটা স্কোয়াড প্রয়োজন, যেটা বাংলাদেশের কন্ডিশনে আমাদের সব বিকল্প হাতে থাকবে।’ 

বাংলাদেশ সফর নিয়ে তাদের চিন্তাভাবনা ভিন্ন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে স্পিন কর্মসূচিতে আরও বেশি বিনিয়োগ শুরু করেছে। নর্থ জানালেন, রিচার্ড ডওসনের সাম্প্রতিক নিয়োগ কেবল স্টিফেন ফ্লেমিংয়ের সহকারী কোচ হিসেবেই নয়, ইংল্যান্ডের জাতীয় স্পিন বোলিংয়েও কাজে লাগবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

যে কারণে জিততে পারেনি বাংলাদেশ

যে কারণে জিততে পারেনি বাংলাদেশ

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

আরও পড়ুন

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম